TRENDING:

Agriculture News: ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সব! খড়িবাড়ির কলাচাষিদের বিরাট ক্ষতি, জমি দেখে কান্নায় ভেঙে পড়লেন সকলে

Last Updated:

Agriculture News: মাত্র ১৫ মিনিটের ঝড়। তাতেই তছনছ হয়ে গেল দীর্ঘদিনের পরিশ্রম। লন্ডভন্ড হয়ে গিয়েছে কলা চাষের জমি। সরকারি সহযোগিতার আশায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ মাত্র ১৫ মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড হয়ে গেল কলা চাষের জমি। এতদিনের পরিশ্রমের এমন পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন দার্জিলিংয়ের খড়িবাড়ির কৃষকেরা। খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাইন জোত এলাকার ঘটনা।
কলা চাষে ব্যাপক ক্ষতি
কলা চাষে ব্যাপক ক্ষতি
advertisement

জানা গিয়েছে, এই এলাকার চাষিরা কলা চাষের উপর নির্ভরশীল। কিন্তু গতকাল রাতে মিনিট পনেরোর ঝড়ে তছনছ হয়ে গিয়েছে সব। কলাগাছের মাথা ভেঙে মাটিতে পড়তেই চিন্তায় পড়েছেন কৃষকেরা। একাধিক গাছে মোচা থেকে কলা বেরনোর আগেই হয়েছে এই ক্ষতি।

আরও পড়ুনঃ এই সময়ে ব্যাপক ডিম্যান্ড! মহেশতলায় নাওয়া-খাওয়া ভুলে তৈরি হচ্ছে এই জিনিস, অর্ডারের পর অর্ডারে লাভ হচ্ছে অঢেল

advertisement

আগামী ৩ মাস পর বিক্রির উপযোগী হ‌ওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঝড়ে কলাগাছের মাথা ভেঙে পড়ায় চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা। জানা গিয়েছে, এই এলাকায় ৫০ বিঘা জমিতে কলাগাছ রয়েছে। এর মধ্যে অধিকাংশই ক্ষতির মুখে পড়ায় চিন্তা বাড়ছে কৃষকদের।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

কলাচাষিরা জানান, সারা বছর কলা চাষ করেই পরিবার চালাই। এদিন সকালে জমিতে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কেউ ৩ লক্ষ, কেউ আবার ২ লক্ষ টাকা ঋণ নিয়ে চাষ করার পর সেই টাকা কীভাবে পরিশোধ করবেন সেই নিয়ে চিন্তায় পড়েছেন। কলা বিক্রি না করলে ভাতে মরতে হবে বলে আক্ষেপ কৃষকদের। এই পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আশায় চাষিরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সব! খড়িবাড়ির কলাচাষিদের বিরাট ক্ষতি, জমি দেখে কান্নায় ভেঙে পড়লেন সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল