TRENDING:

DA Case Update: বকেয়া ২৫% ডিএ এখনও দেয়নি রাজ্য! সুপ্রিম কোর্টে ফের মামলা আবেদনকারীদের

Last Updated:

এখনও মিলছে না বকেয়া ডিএ৷ ক’দিন আগেই আইনি নোটস পাঠিয়েছিল ডিএ আন্দোলনকারীদের যৌথ মঞ্চ৷ তারপরেই এবার সরাসরি আদালত অবমাননার অভিযোগ এনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের ‘মহার্ঘ্য’ লড়াই সুপ্রিম কোর্টে। এখনও মেলেনি বকেয়া ডিএ-র ২৫%৷ সেই কারণে, আবারও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ৷ এবার কনটেম্পট পিটিশন ফাইল করল তারা। এর আগে ১৩ ফেব্রুয়ারি আইনি নেটিস দিয়ে তিন দিনের মধ‍্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। সেটা না হওয়াতেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ বলে খবর। আদালত অবমাননার মামলার পথে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও। আগামী সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা।
ডিএ নিয়ে নতুন মামলা৷
ডিএ নিয়ে নতুন মামলা৷
advertisement

বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য গত ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম-নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কোনও হেলদোল করেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ডিএ মামলাকারীরা আইনি নোটিস পাঠিয়েছিলেন পশ্চিমঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে। সেই আইনি নোটিসে বলা হয়েছিল, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে। যা প্রকৃতপক্ষে আদালত অবমাননার সমান।

advertisement

মামলার খবর সামনে আসার পরে সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই রাজ্য সরকার ডিএ দেবে না। তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের জনতা পার্টির সরকার আর কয়েক মাস পরেই গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকারই কর্মচারীদের জন্য করবে।’’

advertisement

আরও পড়ুন : রক্তে ভেসে যাচ্ছিল ছ’ বছরের ফুটফুটে মেয়েটা ! ‘ভিক্ষা চাইছিলাম, একটু দাঁড়ান! কিন্তু…’, ভয়াবহ মুহূর্ত মনে করলেন ঠাকুমা

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ যত দ্রুত সম্ভব দিয়ে দুতে হবে রাজ্য সরকারি কর্মীদের৷ বাকি ৭৫ শতাংশ নিয়ে সিদ্ধান্ত নিতে তৈরি করতে হবে কমিটি৷ অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠন করা হবে একটি কমিটি।

advertisement

রায়ে বলা হয়েছিল, সেই কমিটি সিদ্ধান্ত নেবে কত ডিএ দিতে হবে। ৬ মার্চের আগে কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে আদালত জানিয়েছে, সুখবর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও। সুপ্রিম কোর্ট জানিয়েছে, “যাঁরা অবসর পেয়েছেন এখনও পর্যন্ত তাঁরাও এই সুবিধা পাবেন।”

আরও পড়ুন : প্রতীক উরের মতো CPIM ছাড়ছেন তিনিও? ‘ষড়যন্ত্রের’ তত্ত্ব তুলে ধরে বিস্ফোরক মন্তব্য দীপ্সিতার! জল্পনা অব্যাহত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরদিঘীতে রাস্তার কাজে চরম দুর্নীতি! নিম্নমানের সামগ্রী দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা
আরও দেখুন

শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, “বকেয়া ডিএ দিতেই হবে। ১৫ মের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। ৬ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে। ৩১ মার্চ মধ্যে কমিটির আলোচনা সাপেক্ষে দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইমতো মে মাসের মধ্যে বকেয়া DA মেটানো নিয়ে রিপোর্ট দেবে কমিটি।’’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
DA Case Update: বকেয়া ২৫% ডিএ এখনও দেয়নি রাজ্য! সুপ্রিম কোর্টে ফের মামলা আবেদনকারীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল