আরও পড়ুনঃ গান, গল্প আর অতিথেয়তা! অরিজিতের বাড়ি থেকে আবেগঘন বিদায় ‘পারফেকশানিস্ট’ আমির খানের
বর্ধমান আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত যুবক জীবন রুইদাস সাংবাদিকদের কাছে জানায়, আমার যা ক্ষতি হয়েছে তা অন্যের যাতে না হয় তা নিশ্চিত করতেই ওই ডাক্তারকে আমি খুন করেছি! ওই ডাক্তার আমার দিদিমাকে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে। তাই আমি তাকে খুন করেছি।আমার ক্ষতি হয়েছে। কিন্তু ওই ডাক্তার আইনের কাছ থেকে বেঁচে যেত। তাই খুন করেছি। দোকান থেকে কাটারি কিনে তা দিয়ে কুপিয়ে খুন করেছি। বর্ধমানে হাতুড়ে ডাক্তার খুনে এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত জীবন রুইদাসের।
advertisement
বর্ধমানের বাবুরবাগের বাসিন্দা হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিককে খুন করে থানায় আত্মসমর্পণের ঘটনায় ধৃত জীবন রুইদাসকে এদিন বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতে নিয়ে হাতুড়ে ডাক্তার খুনে অভিযুক্ত যুবককে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সত্যিই তার কোন আত্মীয় ওই চিকিৎসকের কাছে চিকিৎসাধীন ছিলেন কিনা সেসব ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। ওই যুবকের অতীতে কোনও অপরাধের সঙ্গে যোগ রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। সেই সঙ্গে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। তদন্তের স্বার্থে হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিকের চেম্বার সিল করে রাখা হয়েছে। সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন।
