কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের অধীন আধুনিক পরিকাঠামো যুক্ত এই রাজ্য বিমা চিকিৎসালয় তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, অতিরিক্ত লেবার কমিশনার পার্থ বিশ্বাস সহ বিশিষ্টজনেরা।
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী জানান, শ্রমজীবী মানুষদের চিকিৎসা পরিষেবা সহজলভ্য করাই সরকারের অগ্রাধিকার। বহির্বিভাগ ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এই চিকিৎসালয়ে ধাপে ধাপে আরও উন্নত পরিষেবা যুক্ত করা হবে।
কোচবিহারে এই রাজ্য বিমা চিকিৎসালয় তৈরি করার উদ্যোগকে শ্রমিক কল্যাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। এখানকার আধুনিক পরিকাঠামো ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে উত্তরবঙ্গের বহু শিল্প এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক উপকৃত হবেন বলে আশাবাদী অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানানো হয়েছে, বর্তমানে এই রাজ্য বিমা চিকিৎসালয়ে বহির্বিভাগ, প্রাথমিক চিকিৎসা সহ বেশ কিছু পরিষেবা পাবেন শ্রমজীবী মানুষেরা। তবে ভবিষ্যতে ধাপে ধাপে আরও পরিষেবা যুক্ত করা হবে।
