রং খেলা শেষ করে বন্ধুদের সঙ্গে তারকেশ্বর মন্দির লাগোয়া দুধ পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু দশম শ্রেণীর ছাত্র। মৃত ছাত্রের নাম চঞ্চল ঘোষ। বাড়ি তারকেশ্বরের ভঞ্জীপুর গ্রামে।
advertisement
ডুবুরী নামিয়ে প্রায় আট ঘণ্টা তল্লাশি চালানোর পর রাতে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, দোলের দিন দুপুরে রং খেলে তারকেশ্বর মন্দিরের দুধ পুকুরে কয়েক জন বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় ছাত্রটি।
advertisement
এরপর দিনভর পুকুরে তল্লাশি চালানো হয়৷ এবং রাতের বেলা মৃতদেহ উদ্ধার করা হয়। দশম শ্রেণীর ছাত্রর আকস্মিক এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারেও শোক-হাহাকার নেমে এসেছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 11:44 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Death News: হোলিতে রং খেলাই কাল হল...! দুধ পুকুরে স্নান করতে নেমেই মুহূর্তে সব শেষ! মর্মান্তিক মৃত্যু দশম শ্রেণীর ছাত্রর
