জানা গিয়েছে, প্রতি বছরের মতো এপ্রিলে সুইমিং পুল খোলার প্রস্তুতি শুরু হয় বীরভুম ইন্ডোর স্টেডিয়ামে। সেই কারণে সুইমিং পুল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন একাধিক সাফাই কর্মী।
আরও পড়ুন- আগামী ২৭ দিন আরও ভয়ঙ্কর…! ভাগ্য বদলে দেবেন শনিদেব, এই ৩ রাশির কাটবে ফাঁড়া, জানুন আপনার কপালে কী?
কাজ চলাকালীন হঠাৎই শিশুদের সুইমিং পুলের একটি গর্তে একটি সন্দেহজনক কিছু দেখতে পান এক কর্মী। এরপর ঝুঁকি নিয়ে পায়ে করে সেটিকে বের করার চেষ্টা করেন তিনি। সঙ্গে থাকা অন্য কর্মীরা বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করা হয় বলে অভিযোগ।
advertisement
পরে সাপটি বেরিয়ে আসার পর আরেক কর্মী পা দিয়ে সেটিকে সরানোর চেষ্টা করেন। সেই সময়ই আচমকা ছোবল মারে বিষধর গোখরা সাপটি। তাকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে DSA তে।
