TRENDING:

Bhangar Blast: বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙর! আইসিইউতে ৩ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক

Last Updated:

Bhangar Blast: দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের খড়গাছি-চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলার সময় হঠাৎই কেমিক্যাল ভর্তি একটি ড্রামে বিস্ফোরণ ঘটে। সেই মুহূর্তে ঘটনাস্থলের পাশেই খেলছিল তিন শিশু। বিস্ফোরণের তীব্র অভিঘাতে তিনজনই গুরুতর আহত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙর: দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের খড়গাছি-চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলাকালীন হঠাৎই একটি কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কাছেই খেলছিল তিন শিশু। বিস্ফোরণের অভিঘাতে তিনজনই গুরুতর জখম হয়।
ভাঙর বাস্ট
ভাঙর বাস্ট
advertisement

আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতাল-এ নিয়ে আসা হয়। বর্তমানে তিনজনকেই বান ওয়ার্ডের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কলকাতার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প! জল, নিকাশি, রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনায় নজির গড়ার পথে পুরসভা

advertisement

আহত তিন শিশুদের নাম, সাদিকুল আহমেদ (৮), রায়ান মোল্লা (৯), সামিউল মোল্লা (১০)। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুল আহমেদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্য দুই শিশুও গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন।

পরিবারের অভিযোগ, স্কুল ছুটি হওয়ার পর ওই এলাকাতেই খেলছিল তিন শিশু। সেই সময় রাস্তা মেরামতির কাজ চলাকালীন থাকা একটি কেমিক্যাল ভর্তি ড্রামে আচমকা বিস্ফোরণ ঘটে।

advertisement

ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন স্থানীয় প্রতিনিধি শওকত মোল্লা। পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস-ও হাসপাতালে এসে পরিবারের সঙ্গে কথা বলেন এবং সবরকম সহায়তার আশ্বাস দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে রাস্তার কাজের সময় বিপজ্জনক কেমিক্যাল ড্রাম খোলা অবস্থায় রাখা হয়েছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bhangar Blast: বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙর! আইসিইউতে ৩ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল