বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় শুরু হয় ব্যান্ডের সঙ্গীত। এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে সম্পন্ন হয় প্যারেড।
আরও পড়ুনঃ সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা হয়ে উঠল রণক্ষেত্র! চলল ইটবৃষ্টি-লাঠিচার্জ, উত্তপ্ত কৃষ্ণনগর
৭৭’তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন এবং কালনার এসডিপিও আফজাল আবরার-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশপ্রেমের আবহে উদযাপিত হয় গোটা দিনটি।
advertisement
প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলাকালীন ব্যান্ডের সঙ্গীত বন্ধ হওয়ার পিছনের কারণ জানতে চাওয়া হলে কালনার মহকুমা শাসক বলেন, কারিগরি ত্রুটির কারণে এমনটা হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
January 26, 2026 6:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Republic Day 2026: কালনায় ৭৭'তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাঝে ছন্দপতন! প্যারেড চলাকালীন হঠাৎই বন্ধ ব্যান্ডের বাজনা, তারপর?
