সূত্রের খবর, বুধবার নবদ্বীপ ব্লক অফিস সংলগ্ন বিএলআরও দফতরে মিউটেশন হিয়ারিং চলছিল। সেই সময় অসীম নাথ নামে এক মাঝবয়সী ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট জমা দেন। নথি যাচাই করতে গিয়ে আধিকারিকদের সন্দেহ হয়। খতিয়ে দেখে জানা যায়, জমা দেওয়া ডেথ সার্টিফিকেট ও ওয়ারিশন সার্টিফিকেট—দুটিই জাল। বিএলআরও অফিস সূত্রে খবর, যে সম্পত্তির জন্য মিউটেশন আবেদন করা হয়েছিল তার নমিনি ছিল নবদ্বীপ মিউনিসিপালিটি। অথচ অভিযুক্ত কৃষ্ণনগর মিউনিসিপালিটির নাম করে জাল ডেথ সার্টিফিকেট এবং মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করেন। সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। অভিযুক্ত অসীম নাথ দাবি করেছেন, তিনি দু’লক্ষ টাকার বিনিময়ে এক ব্যক্তির মাধ্যমে নথিগুলি তৈরি করিয়েছেন।
advertisement
বুধবারই গ্রেফতার করা হয় অসীম নাথকে। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
