TRENDING:

Agriculture News: শিলাবৃষ্টিতে লক্ষ লক্ষ টাকার ফসল শেষ, বিঘা প্রতি ৩০ হাজার টাকা লোকসান! ঘরে তোলার মুখে আলু চাষে বড় ধাক্কা

Last Updated:

Alipurduar Agriculture News: লাগাতার শিলাবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম ভোগন্তির শিকার আলু চাষিরা। বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে মাঠের সব আলু। সেই জেরে চরম সর্বনাশ চাষিদের। এই আলু কোথায় বিক্রি করবেন বুঝে পাচ্ছেন না তাঁরা। বিঘা প্রতি বহু টাকার ক্ষতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: লাগাতার শিলাবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম ভোগন্তির শিকার আলু চাষিরা। বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে মাঠের সব আলু। সেই জেরে চরম সর্বনাশ চাষিদের। এই আলু কোথায় বিক্রি করবেন, বুঝে উঠতে পারছেন না তাঁরা। সবে আলু উঠতে শুরু করেছিল মাঠে। এমন সময়ই বৃষ্টিতে মাঠে জল জমে নষ্ট হয়ে গেল লক্ষ লক্ষ টাকার আলু।
advertisement

এই পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না কৃষকরা। সারা রাত জলে ডুবে থাকা আলু কোনও মতেই হিমঘরে রাখা যাবে না এমনটাই জানিয়েছেন তাঁরা। বিঘার পর বিঘা আলু চাষের জমিতে জল জমে যাওয়ায় আলুর চাষ নিয়ে বিপত্তির মধ্যে তাঁরা। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় হয়ে থাকে আলুর চাষ। গোটা জেলার এই স্থানেই আলুর চাষ হয়।

advertisement

আরও পড়ুন: মাত্র ১৮ মাসের এইসব কোর্স করলেই হাতে আসবে পাকা চাকরি, উচ্চ মাধ্যমিকের পরেই বিরাট সুযোগ! বেকারত্বের জ্বালা কী, জানতেই পারবেন না 

হিমঘরগুলি রয়েছে এই এলাকাতে। আবহাওয়া অনুকূল থাকায় আলুর ফলন এবছর ভাল হয়েছিল বলে জানান কৃষকরা। হঠাৎ করেই গত চারদিন ধরে শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে আলু চাষে ক্ষতি হচ্ছে। মাঠে তুলে রাখা আলু ঘরে আনতে পারেননি অধিকাংশ কৃষক। হিমঘর থেকেও বলে দেওয়া হয়েছে জলে ভেজা আলু তাঁরা নেবেন না।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

কৃষকদের তরফে জানা গিয়েছে, বিঘা প্রতি আলু চাষে লোকসান হল ৩০ হাজার টাকার মত। কল্যাণ শীল নামের এক কৃষক জানান, এলাকার ২৫ জন কৃষক চাষ করেছিলেন আলু।সবার লোকসান হয়েছে। তিনি আরও জানান, “এই আলু বিক্রি করার জন্য স্থানীয় বাজারে যেতে হবে। কিন্তু লোকসান হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: শিলাবৃষ্টিতে লক্ষ লক্ষ টাকার ফসল শেষ, বিঘা প্রতি ৩০ হাজার টাকা লোকসান! ঘরে তোলার মুখে আলু চাষে বড় ধাক্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল