অন্যদিকে জমজ দুই বোন বলছেন, যুদ্ধ যে হতে পারে এমন কোনো আঁচ তারা করতে পারেন নি। রাতে ঘুমাতে গিয়ে তারা যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হন। তারপর থেকেই শুরু হয় দেশে ফেরার প্রস্তুতি। কিন্তু রাশিয়ার হানায় জর্জরিত ইউক্রেন থেকে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়ছিল। পাশাপাশি মাঝপথে পড়া ছেড়ে আসার জন্য আক্ষেপ প্রকাশ করছেন তারা। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আর ফিরে যাওয়ার ইচ্ছা নেই দুই বোনের। তাই জমজ দুই বোন অনুরোধ করেছেন, যদি ভারত সরকার ইউক্রেন ফেরত পড়ুয়াদের ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা দেয়, তাহলে পড়ুয়াদের জন্য খুব সুবিধাজনক হবে বলে জানিয়েছেন তারা। দুই বোন বলছেন ইউক্রেনে মেডিকেল পড়ার খরচ কম হওয়ার জন্য বহু ভারতীয় পড়ুয়া সেখানে যান। কিন্তু এই মুহুর্তের পরিস্থিতির জন্য সমস্ত পড়ুয়ারা বাড়ি ফিরে এসেছেন। ফলে বহু ছাত্র ছাত্রীকে মাঝপথে পড়া ছাড়তে হয়েছে। তাই ভারত সরকারের কাছে তারা অনুরোধ করেছেন, যাতে তাদের এ দেশে কোনো সুযোগ দেওয়া হয়।
advertisement