TRENDING:

Paschim Bardhaman: রাতের অন্ধকারে মন্দিরের দানবাক্স, দেবীর গয়না নিয়ে উধাও দুষ্কৃতী

Last Updated:

মন্দিরের পুরোহিত জানিয়েছেন অন্যান্য দিনের মতো তিনি বুধবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের সমস্ত তালা ভাঙ্গা। এরপরই তিনি মন্দিরের কমিটির সদস্যদের খবর দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়: একটি মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন মা ত্রয়ম্বকে দুর্গা মন্দিরে। মন্দিরের পুরোহিত জানিয়েছেন অন্যান্য দিনের মতো তিনি বুধবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের সমস্ত তালা ভাঙ্গা। এরপরই তিনি মন্দিরের কমিটির সদস্যদের খবর দেন। মন্দিরের পুরোহিত জানিয়েছেন সকলেই মন্দিরে প্রবেশ করে দেখেন মন্দিরের প্রণামী বাক্স মন্দিরে নেই। এছাড়াও দেবীর গায়ের থেকে সোনার গয়না চুরি গেছে। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ মন্দির লাগোয়া সমস্ত এলাকা খোঁজাখুঁজি করতেই মন্দিরের পিছনের ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় প্রণামী বাক্স। প্রায় এক বছর ধরে জমানো মন্দিরের প্রণামী বাক্স থেকে সমস্ত টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা। গত ১মাস আগেই এই মন্দিরের বাৎসরিক পুজো হয়। যার জন্য মন্দিরের প্রনামির বাক্সে প্রচুর টাকা ছিলো বলে অনুমান করা হচ্ছে। কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার জেরে এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত। জনবহুল এলাকায় অবস্থিত মন্দির থেকে এইভাবে চুরির ঘটনায় চিন্তা বেড়েছে স্থানীয় প্রশাসনের। উল্লেখ্য, বিগত কয়েকমাসে মাসে জেলার বেশ কয়েকটি মন্দির থেকে দান বাক্স চুরির ঘটনায় নতুন সংযোজন হয়েছে পানাগরের এই মন্দিরের নাম। দুষ্কৃতীরা দান বাক্স থেকে কয়েক হাজার টাকা লুট করেছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি দেবীর অঙ্গ থেকে গহনা চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: রাতের অন্ধকারে মন্দিরের দানবাক্স, দেবীর গয়না নিয়ে উধাও দুষ্কৃতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল