বুদবুদের মারো নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষিকান্ত ভূঁই অবসর গ্রহণ করলেন। তার অবসর কালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল বুদবুদের মারো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষককে সম্বর্ধনা জানাতে এদিন বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বর্ধমান সদরের তৃণমূলের জেলা সহ সভাপতি মোঃ জাকির হোসেন, মানকর গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব খাঁ, মারো নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।প্রধান শিক্ষকের হাত দিয়ে এলকার বহু দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়।