পশ্চিম বর্ধমানঃ সপ্তাহ ঘুরলেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সমস্যায় পড়ছেন মৃৎশিল্পীরা। বারবার বৃষ্টির ফলে মূর্তি তৈরি করতে অসুবিধা হচ্ছে শিল্পীদের। এমনিতেই করোনার জেরে এবছর মূর্তির চাহিদা কম। তাছাড়াও মূর্তি তৈরির খরচ বেড়েছে অনেকটা।পাশাপাশি বারবার বৃষ্টির ফলে মৃৎশিল্পীরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। মূর্তি তৈরি করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা।