TRENDING:

West Bardhaman News- মোবাইল নির্ভর জীবনে মোবাইল চুরিই পেশা বানিয়েছে এক চক্র

Last Updated:

আটক হওয়া ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া ৩০ টি মোবাইল, একটি ল্যাপটপ, একটি ট্যাব, কিছু পাওয়ার ব্যাংক, এবং কিছু মোবাইল পার্টস, এবং বিভিন্ন সময়ে কিছু মিসিং মোবাইল উদ্ধার হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- আমাদের রোজকার জীবনে মোবাইলের গুরুত্ব অপরিসীম। অনলাইনে কেনাকাটা হোক বা খাবার অর্ডার করা হোক বা পড়াশোনা সবকিছুরই ভরসা মোবাইল। এহেন প্রয়োজনীয় জিনিস যদি চুরি যায় তবে সমস্যার আর শেষ থাকে না। কিছু অসাধু ব্যক্তি মোবাইল ফোনের চুরি কেই নিজেদের পেশা হিসাবে বেছে নিয়েছে। এমনই এক চক্রের একজনকে আটক করেছে কোক ওভেন থানার পুলিশ। সেন মার্কেটের কাছে একটি মোবাইল দোকানে ডিসেম্বরের ২২ তারিখে চুরি হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। ৩০ টি মোবাইল, একটি ল্যাপটপ, একটি ট্যাব, কিছু পাওয়ার ব্যাংক, এবং কিছু মোবাইল পার্টস, এবং বিভিন্ন সময়ে কিছু মিসিং মোবাইল উদ্ধার হয়েছে।
advertisement

অন্যদিকে দুটি মোটরসাইকেল চুরি যায়, দুটি আলাদা জায়গা থেকে। সেই মোটর সাইকেলগুলিও কোক-ওভেন থানার পুলিশ উদ্ধার করেছে। দুই মোটরসাইকেল চোরকেও ধরেছে কোকওভেন থানার পুলিশ।এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর এসিপি ধ্রুবজ্যোতি মুখার্জি এবং ভারপ্রাপ্ত কোকওভেন থানার ওসি সৌমেন ঠাকুর, উদ্ধার হওয়া জিনিসগুলি মালিকের হাতে তুলে দেন। এই বিষয়ে এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, "বিশেষভাবে তদন্ত করে চুরি যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকটি ফোন ভিন রাজ্য থেকে উদ্ধার করে আনা হয়েছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- মোবাইল নির্ভর জীবনে মোবাইল চুরিই পেশা বানিয়েছে এক চক্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল