TRENDING:

Paschim Bardhaman: বাড়ানো হবে দুর্গাপুর মহকুমা আদালতের নিরাপত্তা

Last Updated:

আগামী দিনে কোর্টের চার পাশে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমানঃ নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখতে দুর্গাপুর মহকুমা আদালত চত্বর পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা ও ডিসি হেড কোয়াটার অংশুমান সাহা এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা দুর্গাপুর মহকুমা আদালতের চারপাশ পরিদর্শন করেন। পাশপাশি নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন, নিত্যদিন মহাকুমা আদালত চত্বরে বহু মানুষ আসেন এবং আদালতে দুর্গাপুর মহকুমার অন্তর্গত যে সমস্ত থানাগুলি রয়েছে, সেখান থেকে বহু আসামিকে দুর্গাপুর মহকুমা আদালতে আনা হয়। ফলে নিরাপত্তা বিষয়ে কোনো রকম ঢিলেঢালা যাতে না থাকে, তাই পরিদর্শন করা হল। আগামী দিনে কোর্টের চার পাশে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: বাড়ানো হবে দুর্গাপুর মহকুমা আদালতের নিরাপত্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল