TRENDING:

Paschim Bardhaman: খরচ বাড়লেও বাস ভাড়া বাড়ছে না

Last Updated:

আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে উঠে এসেছে ক্রমাগত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বাস যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি নিয়ে। বাস মালিকদের খরচ বাড়লেও, বাস ভাড়া সেই অর্থে বাড়ছে না বলে অভিযোগ বাস মালিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়: পানাগড় বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাবে। এদিন সম্মেলনে যোগ দেন পানাগড়, দুর্গাপুর, আসানসোল, সহ পূর্ব বর্ধমান জেলার বাস মালিক সংগঠনের সদস্যরা।পানাগড় বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিমল মুখার্জি জানিয়েছেন, বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের যে দাবি-দাওয়া গুলি রয়েছে, সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে বিভিন্ন এলকার সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে এদিন। তাদের সমস্ত সমস্যার কথা শোনা হয়েছে। এখানে বিভিন্ন জেলা থেকে বাস মালিক সংগঠনের সদস্যরা যোগ দিয়েছিলেন। পাশাপাশি এই সম্মেলনের পর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। এদিনের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে উঠে এসেছে ক্রমাগত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বাস যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি নিয়ে। তবে বাস মালিকদের খরচ বাড়লেও, বাস ভাড়া সেই অর্থে বাড়ছে না বলে অভিযোগ বাস মালিকদের। এদিন আলোচনায় উঠে আসে যেভাবে নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে, তাতে করে আগামী দিনে বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে বাস মালিকদের। ইতিমধ্যে বহু বাস মালিক বাস পরিষেবা বন্ধ করে দিয়েছেন। অনেক বাস পরিষেবা বন্ধ রয়েছে অনেকদিন ধরে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি বেড়ে যাওয়ার ফলে, ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন বাস মালিকরা। কিন্তু বেশি ভাড়া যাত্রীরা না দিতে চাওয়ায়, বাস চালানোর খরচ উঠছে না বাস মালিকদের। পাশাপাশি বাসের যন্ত্রাংশের দাম বাড়ছে নিত্যদিন। বাসের রক্ষনাবেক্ষন করাও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বাসমালিকদের। ফলে আগামী দিনে বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পথে বসেছে বলে জানিয়েছেন মালিক পক্ষ তথা সংগঠনের এক সদস্য।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: খরচ বাড়লেও বাস ভাড়া বাড়ছে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল