TRENDING:

মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে মৃত ২

Last Updated:

ফের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা ৷ দুর্ঘটনাস্থল সেই বাগুইহাটি কেষ্টপুর ৷ রাতের শহরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেষ্টপুর: ফের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা ৷ দুর্ঘটনাস্থল সেই বাগুইহাটি কেষ্টপুর ৷ রাতের শহরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর ৷ দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে আটক করা হয়েছে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম লক্ষ্মণ আগরওয়াল, দীপন সাইকিরা ৷ সোমবার রাতে বাইকে চেপে হানাপাড়ার দিকে যাচ্ছিলেন ওই দুইজন ৷ তীব্র গতিতে ছুটছিল বাইক ৷ হঠাৎই কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে বাতিস্তম্ভে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দু’জনেই মদ্যপ ছিলেন এবং কারোরই মাথায় ছিল না হেলমেট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে ৷ গতকাল বিষ্ণুপুরের রসপুঞ্জে মদ্যপ ড্রাইভারের গাড়ির নীচে পিষে মৃত্যু হয় এক মা ও তাঁর ছেলের ৷

বাংলা খবর/ খবর/Uncategorized/
মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল