TRENDING:

Mr, Ms এর পর এবার Mx, রূপান্তকরকামীদের জন্য নতুন সম্বোধন

Last Updated:

Mr, Ms এর পর এবার Mx, রূপান্তকরকামীদের জন্য নতুন সম্বোধন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
 #চণ্ডীগড়: রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষরা পেলেন নতুন পরিচয়, নতুন নাম ৷ Mr. বা Ms নয়, রূপান্তরকামীরা এবার থেকে ব্যবহার করবেন Mx prefix. চণ্ডীগড় প্রশাসনের উদ্যোগে সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকারের সঙ্গে সঙ্গে সামাজিক ক্ষেত্রেও নতুন পরিচয় পেতে চলেছেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা ৷
advertisement

প্রচলিত সামাজিক রীতি অনুযায়ী, নিজের নামের আগে পুরুষেরা লেখেন Mr আর মহিলাদের জন্য নির্দিষ্ট ছিল Ms বা Mrs ৷ রূপান্তরকামী মানুষ বা তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত মানুষদের জন্য এতদিন আলাদা করে কোনও prefix নির্ধারিত ছিল না ৷

নিজেদের নামের আগে Mx লেখার অধিকারের দাবীতে দীর্ঘদিনই আন্দোলন করে আসছিলেন রূপান্তরকামী মানুষেরা ৷ এদিন চণ্ডীগড় প্রশাসন সেই দাবি মেনে নিয়ে বিবৃতি জারি করে জানান, নিজেদের নাম লেখার আগে এবার থেকে তৃতীয় লিঙ্গের মানুষেরা Mx যোগ করতে পারবেন ৷ কোনও আবেদন পত্র বা অ্যাডমিশন ফর্মে এবার Mr, Ms, Mrs-এর সঙ্গে Mx-এরও উল্লেখ থাকবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

চণ্ডীগড় প্রশাসনের তরফে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রাজীব গুপ্ত জানান, ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের বৈঠকে Mx প্রেফিক্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই সিদ্ধান্তে সকলেই সম্মত হয়েছেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mr, Ms এর পর এবার Mx, রূপান্তকরকামীদের জন্য নতুন সম্বোধন