TRENDING:

আনন্দে-আহ্লাদে উমার বোধন, মহাষষ্ঠীর আলোর জোয়ারে ভাসছে গোটা রাজ্য

Last Updated:

মায়াবী আলোয় আলোকিত হোক উৎসবের মরশুম . . .

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ মহাষষ্ঠী ৷ পুজো সবার খুব ভাল কাটুক ৷ মায়ের আগমনে সব দুঃখ হোক দূর সংসারে হয়ে উঠুক সুখ ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হয়ে গিয়েছে ৷ তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ব্যস্ততা ৷ লাস্ট মিনিটে কোনও কিছু মিস হয়ে যাচ্ছে না তো ? এখনও চলছে কেনাকাটার ফাইনাল টাচ ৷
advertisement

আইলাইনার থেকে লিপস্টিক, মাসকারা থেকে লিপলাইনার, নামি-দামি সুগন্ধি থেকে আলট্রামর্ডান অলঙ্কার কোনও কিছুই কি বাদ পড়েছে ? এই নিয়েই চলছে শেষ মুহূর্তে তুমুল ব্যস্ততা ৷ তবে আজ সব প্রস্তুত ৷ পুজোর ঢাকে কাঠি পড়েছে মায়ের বোধন যেন আকাশে বাতাসে এনে দিয়েছে না পাওয়া পাওয়ার আনন্দ ৷

চারটি দিনের জন্য উমা বাপের বাড়ি ছেলে মেয়েদের নিয়ে শারদ শুল্কা পঞ্চমীতে চলে এসেছেন চারটি দিন বাপের বাড়ির স্নেহ যত্ন নিয়ে দশমীতে বিষন্ন করে চলে যায় সবার মা, মা দুর্গা ৷ বাঙালির চিরন্তন এই রীতিনীতি মেনেই সব উমারই পুজোর চারডিন বাপের বাড়িতে কাটাতেন আসেন ৷ সে যতই থাকুক না ব্যস্ততা ৷ এই চারটে দিন অন্য কোনও কাজ নো ওয়ে ৷

advertisement

পুজোর আনন্দে কম যায়না কচি কাচারা শহর থেকে শহরতলি, প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে রাজপথ পুজোর আলোয় চোখ রাঙিয়েছে পুজো না দেখা চরম নাস্তিকও ৷ সর্বত্র মানুষ দুর্গাপুজোর আনন্দে মেতেছেন ৷

আজ মহাষষ্ঠী তবে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার উন্মাদনা আগে থেকেই চোখে পড়েছে ৷ শহরের সব প্রান্তের পুজো হোক বা প্রত্যন্ত গ্রামের পুজো এক এক ক্লিকেই দেখতে পাবেন নিউজ 18 বাংলায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

গতকাল মহাপঞ্চমীতেও শহর থেকে গ্রামে নেমেছিল মানুষের ঢল ৷ আজও জনস্রোতে ভাসবে তিলোত্তমা ৷ মায়াবী আলোয় আলোকিত হোক উৎসবের মরশুম ৷ সবার জীবনেই মা করুণাময়ী নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি ৷ পুজোর কটা দিন দূরে থাক সব না পাওয়াগুলি ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
আনন্দে-আহ্লাদে উমার বোধন, মহাষষ্ঠীর আলোর জোয়ারে ভাসছে গোটা রাজ্য