TRENDING:

ল্যাপটপ, পামটপের পড়ে এবার আসছে পকেট কম্পিউটার

Last Updated:

ক্রেতাদের পছন্দের তালিকায় সবার ওপর থাকার জন্য প্রত্যেক কোম্পানি বাজারে নতুন নতুন সব কিছু নিয়ে আসছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ক্রেতাদের পছন্দের তালিকায় সবার ওপর থাকার জন্য প্রত্যেক কোম্পানি বাজারে নতুন নতুন সব কিছু নিয়ে আসছেন ৷ আর নতুন জিনিস বাজারে এনেই টেক্কা দিতে চাইছে অন্য সব কোম্পানিকে ৷ এবার কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা ইনটেল বাজারে আনতে চলেছে এমনন এক কম্পিউটার, যা কিনা আপনি রাখতে পারবেন আপনার পকেটে !
advertisement

ইনটেলের এই মডিউলার কম্পিউটারটি দেখতে একেবারে আপনার ক্রেডিট কার্ডের মতো ৷ এতে রয়েছে সপ্তম জেনারেশন ইন্টেল ক্যাবি লেক প্রসেসর, মেমরি স্টোরেজ এবং তারহীন সংযোগ সুবিধা। এটি এতোই ছোট যে, ইউএসবি পোর্টের মাধ্যমে ডিসপ্লে ব্যবহারের কোন ব্যবস্থা নেই। মাত্র ৫ মিলিমিটার পাতলা এই কম্পিউটারটি স্মার্টকার্ড বা ক্রেডিটকার্ডের মতোই বড় কোন ডিভাইসের স্লটে সংযুক্ত করে ব্যবহার করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তবে এখনই এটা বাজারে আসছে না ৷ ইনটেলের তরফ থেকে জানানো হয়েছে, পুরোপুরিভাবে এই পকেট কম্পিউটার বাজারে আসতে সময় লাগবে আরও ৬ মাস মতো ৷ এই কারণে এখনও অবধি দামও নির্ধারণ করেনি ইনটেল ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ল্যাপটপ, পামটপের পড়ে এবার আসছে পকেট কম্পিউটার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল