TRENDING:

এই ঠান্ডা, এই গরমে নাজেহাল হওয়ার দিন শেষ! শরীরের ভঙ্গি ফ্যান চালু বা বন্ধ আপনাআপনি, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের কামাল

Last Updated:

ঘুমের সময় গরম বা ঠান্ডা লাগার সমস্যায় বিরক্ত হয়ে বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করলেন এআই রুমমেট। শরীরের ভঙ্গি শনাক্ত করে এই স্মার্ট সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ফ্যান চালু বা বন্ধ করে দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর ঘুমের সমস্যা সমাধানের এক অনন্য উপায় খুঁজে পেয়েছেন যা কাজে আসবে অনেকেরই। রাতে খুব বেশি গরম বা ঠান্ডা অনুভব করতে করতে ক্লান্ত হয়ে তিনি এমন একজন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রুমমেট তৈরি করেছেন যা তাঁর ঘুমের ধরন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে ফ্যান চালু বা বন্ধ করে দেয়।
ঘুমের মধ্যেই ফ্যান কন্ট্রোল! মাঝরাতে আর উঠতে হবে না
ঘুমের মধ্যেই ফ্যান কন্ট্রোল! মাঝরাতে আর উঠতে হবে না
advertisement

ইঞ্জিনিয়ার পঙ্কজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর @the2ndfloorguy হ্যান্ডেল ব্যবহার করেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি প্রায়শই ভোর ৩টেয় ঘুম থেকে উঠতেন- ঘামে ভিজে বা ঠান্ডায় কাঁপতে কাঁপতে।

এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যাতে শরীরের অবস্থান দেখে বোঝা যায় যে ব্যক্তি গরম না কি ঠান্ডা অনুভব করছে।

advertisement

এই সিস্টেমটি কীভাবে কাজ করে?

পঙ্কজ তাঁর ঘরে একটি ক্যামেরা ইনস্টল করেছেন যা তাঁর ঘুমের অবস্থান পর্যবেক্ষণ করে। সিস্টেমটি মিডিয়াপাইপ নামক একটি পোজ শনাক্তকরণ মডেলে চলে, যা তিনি তাঁর রাস্পবেরি পাই হোম সার্ভারে সেট আপ করেছেন।

আরও পড়ুন: BSNL-এর মাস্টারস্ট্রোক! এক রিচার্জেই সিনেমা, সিরিজ আর লাইভ ক্রিকেটের ডবল ডোজ, খরচ ৫০০ টাকারও কম

advertisement

ঘুমানোর সময় যখন তিনি কম্বল থেকে তাঁর হাত বা পা বের করে রাখেন, তখন সিস্টেম বুঝতে পারে যে তাঁর গরম লাগছে এবং সঙ্গে সঙ্গে ফ্যান চালু করে দেয়।

অন্য দিকে, যদি তাঁর হাত শরীরের কাছে ভাঁজ করা থাকে, তখন সিস্টেমের কাছে ঠান্ডা লাগার ইঙ্গিত চলে যায়, তাহলে ফ্যানটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

advertisement

ফ্যান নিয়ন্ত্রণ করার জন্য পঙ্কজ একটি রিমোট বাটন পুশার ডিভাইস ইনস্টল করেছে। এই ছোট ডিভাইসটি সিস্টেম থেকে সঙ্কেত পেলে ফ্যানের সুইচটিতে শারীরিকভাবে চাপ দেয়।

পঙ্কজ সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছেন

তিনি অনলাইনে তাঁর উদ্ভাবনের একটি ছবি এবং ডেমো শেয়ার করেছেন, যেখানে ক্যামেরার স্ক্রিনে তাঁর শরীরের জয়েন্টগুলি চিহ্নিত দেখানো হয়েছে। পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং লোকেরা তাঁর প্রশংসা করে।

আরও পড়ুন: ফোন হ্যাং করছে? আজই বদলে ফেলুন এই ৪টি গোপন সেটিংস, পুরনো ফোন চলবে নতুনের মতো!

অনেক ইউজার এটিকে ‘আসল স্মার্ট হোম’-এর উদাহরণ বলে অভিহিত করেছেন। কেউ কেউ মজা করে লিখেছেন যে পঙ্কজের এআই রুমমেট আসল রুমমেটের চেয়ে বেশি কার্যকর। অন্যরা টিউটোরিয়াল বা প্রকল্পের একটি গিটহাব লিঙ্কও চেয়েছিলেন যাতে তাঁরা একই ধরনের সিস্টেম তৈরি করতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

সামগ্রিকভাবে, এই উদ্ভাবনটি দেখায় যে সঠিক ধারণা এবং প্রযুক্তির সাহায্যে এমনকি ছোট ছোট দৈনন্দিন সমস্যাগুলিও দুর্দান্তভাবে সমাধান করা যেতে পারে। এই করে দেখানোতেই পঙ্কজের কৃতিত্ব বিদ্যমান!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই ঠান্ডা, এই গরমে নাজেহাল হওয়ার দিন শেষ! শরীরের ভঙ্গি ফ্যান চালু বা বন্ধ আপনাআপনি, বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের কামাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল