TRENDING:

JioPhone: জিওফোন ব্যবহারকারীদের জন্য দারুণ খবর, ফ্রি কলিংয়ের পাশাপাশি মিলছে আরও দুর্দান্ত অফার

Last Updated:

অতিরিক্ত ভয়েস কলের সুবিধার পাশাপাশি জিওফোন ব্যবহারকারীদের জন্য Buy-One-Get-One রিচার্জ প্ল্যানের কথাও ঘোষণা করেছে সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশে বেশি সংখ্যায় মানুষ যাতে ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার করতে পারেন ৷ জিও-র বরাবরের লক্ষ্য সেটাই ৷ সেই উদ্দেশ্যেই লঞ্চ হয়েছিল জিওফোন ৷ যাতে তুলনায় অনেক কম দামে স্মার্টফোন ব্যবহার করতে পারেন দেশের অনেক বেশি সংখ্যক মানুষ ৷ এই কোভিড অতিমারিতে অনেক সমস্যার মধ্যে দিয়েই দিন কাটছে দেশবাসীর ৷ অনেকেরই ফোন রিচার্জ করার মতো এখন ক্ষমতা নেই ৷ তাই JioPhone ব্যবহারকারীদের জন্য প্রতি মাসে ৩০০ মিনিট করে আউটগোয়িং ভয়েস কল বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হল রিলায়েন্স জিও-র তরফে ৷ এই ৩০০ মিনিট ফ্রি আউটগোয়িং কলের সুবিধা পাওয়া যাবে অতিমারি চলাকালীন পুরোটা সময়েই ৷
advertisement

এই অতিরিক্ত কল মিনিটের সুবিধার পাশাপাশি জিওফোন ব্যবহারকারীদের জন্য Buy-one-get-one রিচার্জ প্ল্যানের কথাও ঘোষণা করেছে সংস্থা ৷ অর্থাৎ একবার রিচার্জ করলে আরেকটি একই দামের রিচার্জ প্যাক বিনামূল্যে পাবেন জিওফোন ব্যবহারকারীরা ৷  এমনটাই শুক্রবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে রিলায়েন্স জিও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

জিওফোন ব্যবহারকারীদের প্রতিদিন ১০ মিনিট করে ফ্রি কলের সুবিধা দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ মাসে ৩০০ মিনিট ৷ পাশাপাশি জিওফোন ব্যবহারকারীদের জন্য এই ‘বাই-ওয়ান-গেট-ওয়ান’ রিচার্জ প্ল্যানও একটি দারুণ অফার ৷ অর্থাৎ উদাহরণ হিসেবে কোনও জিওফোন ব্যবহারকারী যদি ৭৫ টাকার প্ল্যান রিচার্জ করেন, তাহলে তিনি অতিরিক্ত ৭৫ টাকার রিচার্জ প্যাক পাবেন সম্পূর্ণ বিনামূল্য ৷ জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর সংস্থা ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
JioPhone: জিওফোন ব্যবহারকারীদের জন্য দারুণ খবর, ফ্রি কলিংয়ের পাশাপাশি মিলছে আরও দুর্দান্ত অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল