TRENDING:

Infinix Zero 40 5G: কম দামে দারুন সব ফিচার্স! Samsung, Oppo-কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে এই ফোন

Last Updated:

Infinix Zero 40 5G: কম দামে ভালো ফোন খুঁজছেন? তাহলে Infinix Zero 40 5G দেখতে পারেন। কম দামেই পেয়ে যাবেন দারুন সব ফিচার্স! Samsung, Oppo-কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে ফোনটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  Infinix Zero 40 5G আনুষ্ঠানিকভাবে ভারতে বিক্রি শুরু হয়েছে। কোম্পানি এই ফোনের দাম শুরু হচ্ছে ২৭,৯৯৯ টাকা। এই ফোনের সবচেয়ে বিশেষ ফিচার্সটি হল 108 মেগাপিক্সেল ক্যামেরা, 20W ওয়্যারলেস চার্জিং-এর সুবিধা৷ রয়েছে Infinix AI বৈশিষ্ট্য। ফোনে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে৷ 12GB RAM, 256GB স্টোরেজ এবং 12GB RAM, 512GB স্টোরেজ। জেনে নিন এই ফোনের সব ফিচার্সগুলি৷
ভারতের মার্কেটে চলে আসলো infinix zero 40 5g, ফিচার্সগুলি জানুন
ভারতের মার্কেটে চলে আসলো infinix zero 40 5g, ফিচার্সগুলি জানুন
advertisement

Infinix Zero 40 5G-এ রয়েছে একটি 6.74-ইঞ্চি FHD+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে৷ রয়েছে 144Hz রিফ্রেশ রেট, 1,300 নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস।

আরও পড়ুন : ‘মার্সিডিজ’ নাম ছিল এক মেয়ের! সেখান থেকে গাড়ির সংস্থা! এই গল্প অনেকের অজানা

Infinix Zero 40 5G Android 14 এর উপর ভিত্তি করে XOS 14.5 এ কাজ করে। এতে কোম্পানি আপনাকে দুই বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং তিন বছরের নিরাপত্তা আপডেট দিচ্ছে।

advertisement

ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ Infinix Zero 40 5G-তে 108-মেগাপিক্সেলের প্রাথমিক OIS ক্যামেরা, একটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর সহ একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের সামনে, সেলফির জন্য 4K 60fps ভিডিও রেকর্ডিং-এর সবুিধা আছে৷ রয়েছে 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও। এত ফিচার্স সঙ্গে কম দাম, ফোনটি নিঃসন্দেহে Samsung, Techno, Vivo, Oppo-এর মতো বড় ব্র্যান্ডকে কঠিন প্রতিযোগিতায় ফেলবে।

advertisement

আরও পড়ুন: জলের দরে সস্তা! ৭০% ছাড়ে পাবেন হোম অ্যাপ্লায়েন্স, Mi-এর ‘দিওয়ালি সেল’-এ ধামাকা অফার, কবে থেকে শুরু?

ফোনে 45W তারযুক্ত দ্রুত এবং 20W ওয়্যারলেস চার্জিং সমর্থন-সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। জানানো হয়েছে যে, 25 মিনিটের মধ্যে ফোনটি 60% পর্যন্ত চার্জ হয়ে যাবে। ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং JBL সাউন্ড টিউনিংয়ের মতো ফিচার্সগুলিও রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা
আরও দেখুন

নতুন ফোনের দাম কত? 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস মডেলের ক্ষেত্রে Infinix Zero 40 5G-এর দাম 27,999 টাকা। দ্বিতীয় ভেরিয়েন্টটি 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ আসে যার দাম 30,999 টাকা। Infinix Zero 40 5G-এর প্রথম সেল 21 সেপ্টেম্বর Flipkart-এ অনুষ্ঠিত হবে। গ্রাহকরা ভায়োলেট গার্ডেন, মুভিং টাইটানিয়াম এবং রক ব্ল্যাক রং-এ ফোনটি পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Infinix Zero 40 5G: কম দামে দারুন সব ফিচার্স! Samsung, Oppo-কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে এই ফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল