TRENDING:

চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

চার বছর পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ গত কয়েক বছর ধরেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল মাদ্রাসাগুলিকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চার বছর পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ গত কয়েক বছর ধরেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল মাদ্রাসাগুলিকে ৷ এবার "stop gap arrangement" হিসেবে নতুন নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷
advertisement

আরও পড়ুন: ভাগাড়ের মাংসের পর এবার নজরে মোমের প্রলেপ দেওয়া আপেল

সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে ২,৬০০-এর বেশি শিক্ষক নিয়োগ গত চার বছর ধরে আটকে ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে ৷ এবার সেই নির্দেশ প্রত্যাহার করল শীর্ষ আদালত ৷

অরুণ মিশ্র ও উদয় উ ললিতের বেঞ্চ ছাত্র-ছাত্রীদের শিক্ষার কথা মাথায় রেখে শূণ্যপদে নিয়োগের অনুমতি দিল ৷

advertisement

আরও পড়ুন: নিষেধ না মেনে সমুদ্রে মৎস্যজীবীরা, বঙ্গোপসাগরে নিখোঁজ ১০

কোর্টের তরফে জানানো হয়েছে, নিয়োগ আটতে থাকায় পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ ২০১৪ সালে মাদ্রাসায় ২৬০০ -এর বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৷ কিন্তু তার উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে ৷ এর ফলে পুরো প্রক্রিয়া আটকে যায় ৷

advertisement

তবে সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছে যে যাদের ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকরি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের রায়ের উপর নির্ভর করবে ৷ এবং আপাতত আর নতুন কোনও নিয়োগ করা যাবে না ৷

আরও পড়ুন: লাইনচ্যুত জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস, ব্যহত ট্রেন চলাচল

এই মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত ১২ জুলাই জানাবে সুপ্রিম কোর্ট ৷ কলকাতা হাইকোর্টের রায়ে জানানো হয় যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন অসাংবিধানিক এবং অবৈধ ৷ হাইকোর্ট মাদ্রাসাগুলির নির্দিষ্ট ম্যানেজিং কমিটিগুলিকে নিয়োগের দায়িত্ব দিয়েছিল ৷

advertisement

আরও পড়ুন: রাজস্থানের শিক্ষামন্ত্রীর নাক-কান কাটার হুমকি দিল করণি সেনা !

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

এরপর সুপ্রিম কোর্টে মামলা করা হলে নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট