TRENDING:

উচ্চশিক্ষা দফতরের শো কজের মুখে সেন্ট পলস! উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Last Updated:

উচ্চশিক্ষা দফতরের শো কজের মুখে সেন্ট পলস! উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা:উচ্চশিক্ষা দফতরের শো-কজের মুখে সেন্ট পলস কর্তৃপক্ষ। নিরাপত্তা কেন যথাযথ ছিল না, কেনই বা কলেজে সিসিটিভি নেই? একাধিক প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রীর কড়া অবস্থানের পর চারজনের নামে আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করে কলেজ কর্তৃপক্ষ। এদের মধ্যে এক ছাত্র ও এক অস্থায়ী কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
advertisement

মদ্যপান ও দুর্নীতির প্রতিবাদ করেছিলেন সেন্ট পলেসের কলেজের এক ছাত্র। তাঁকে কমনরুমে নগ্ন করে হেনস্থায় অভিযুক্ত প্রাক্তনী ও বহিরাগতরা। সেই ভিডিওই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় এবার উচ্চ শিক্ষা দফতরের শো কজের মুখে সেন্ট পলস কর্তৃপক্ষ।

রবিবারই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি। এরপরই তৎপর হয় কলেজ কর্তৃপক্ষ। আমহার্সট স্ট্রিট থানায় চারজনের নামে এফআইআর করে কলেজ কর্তৃপক্ষ। এফআইআরে বহিরাগত হিসেবে শেখ এনামুল হক ও অর্ণব ঘোষের নাম রয়েছে। নাম আছে কলেজের অস্থায়ী কর্মী অনন্ত প্রামাণিক ও দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ দলুই-রও।

advertisement

বারুইপুর থানাতেও অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। কলেজ কর্তৃপক্ষের পদক্ষেপে আশ্বস্থ অভিযোগকারী ছাত্র। তবে কাটছে না আতঙ্ক ।

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

আরও পড়ুন-সেন্ট পলসের ঘটনায় সাসপেন্ড ২ অভিযুক্ত

বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চশিক্ষা দফতরের শো কজের মুখে সেন্ট পলস! উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন