TRENDING:

বাবা হতে চলেছেন যুবরাজ? স্ত্রী হেজেল কিচের ছবিতে উঁকি দিচ্ছে বেবি বাম্প!

Last Updated:

বিরাটের পর এ বার কী যুবরাজের পালা? সাম্প্রতিক ছবিতে হেজেলকে দেখে মনে হচ্ছে তিনি গর্ভবতী ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : যুবরাজ সিং ও হেজেল কিচের বিয়ে হয়েছে ২০১৬ সালের নভেম্বর মাসে ৷ তারপর থেকে এই সেলিব্রিটি কাপল সুখেই ঘর করছেন ৷ ক্যান্সার জয় করে ২২ গজে ফিরেছিলেন যুবরাজ । খেলার মাঠে যেমন সফল তিনি, তেমনই সংসার জীবনেও । এ বার কী তবে নতুন অতিথিকে স্বাগত জানাতে চলেছেন যুবি-হ্যাজেল? সম্প্রতি হ্যাজেলের বার্থ ডে সেলিব্রেশনের ছবি দেখে নেটিজেনদের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ।
advertisement

সম্প্রতি হেজেলের বার্থডে সেলিব্রেশন হয়েছে । ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আর পরিবারের সকলে উপস্থিত ছিলেন সেই ঘরোয়া পার্টিতে । সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যুবি । যা দেখে ফ্যানরা নিজেদের উৎসাহ যেন আর ধরে রাখতে পারছেন না । কারণ, ওই ছবিতে হেজেলকে দেখে অনেকেরই মনে হয়েছে তিনি গর্ভবতী । অনেকে আবার তাঁর ফ্লোরাল প্রিন্ট ড্রেসের সঙ্গে অনুষ্কার পোলকা ডট ড্রেসেরও মিল খুঁজে পেয়েছেন । যেটা পরে প্রেগন্যান্সির খবর সকলকে জানিয়েছিলেন অনুষ্কা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তবে এর আগে হেজেল জানিয়েছিলেন ২০১৯ সালে তাঁর নাকে একটি অস্ত্রোপচার হয়েছিল । কারণ ভাল করে শ্বাস নিতে পারছিলেন না তিনি । এই অস্ত্রোপচারের পর ব্যায়াম করা বন্ধ করতে হয় তাঁকে । ফলে কিছুটা ওয়েট পুট অন করেছিলেন তিনি । সম্ভবত ছবিতে সে কারণেই একটু ভারী লাগছে দেখতে । তবে অনেকেই ভাবছেন সেটা বেবি বাম্প । যুবরাজ এবং হেজেল অবশ্য অফিসিয়ালি এ ব্যাপারে এখনও কিছুই জানাননি ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বাবা হতে চলেছেন যুবরাজ? স্ত্রী হেজেল কিচের ছবিতে উঁকি দিচ্ছে বেবি বাম্প!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল