TRENDING:

আইপিএল প্লেয়ার থেকে হলেন আরসিবি চেয়ারম্যান! কে আর্যমান বিড়লা? চিনে নিন

Last Updated:

Royal Challengers Bengaluru: নতুন মালিকানার অধীনে এই পরিবর্তন এসেছে, যেখানে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন একসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে। এই নতুন কাঠামোয় সত্যন গজওয়ানি ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার এবং রাজস্থান রয়্যালসের প্রাক্তন ওপেনার আর্যমান বিড়লা এবার নতুন দায়িত্বে। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। নতুন মালিকানার অধীনে এই পরিবর্তন এসেছে, যেখানে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন একসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে। এই নতুন কাঠামোয় সত্যন গজওয়ানি ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরসিবি
আরসিবি
advertisement

আর্যমান বিড়লা শুধু কর্পোরেট জগতের পরিচিত মুখ নন, তিনি একজন প্রাক্তন ক্রিকেটারও। তিনি মধ্যপ্রদেশ ক্রিকেট দল-এর হয়ে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা তৈরি করেছিলেন। রজত পতিদার ও ভেঙ্কটেশ আইয়ারের মতো ক্রিকেটারদের সঙ্গে তিনি ড্রেসিংরুম শেয়ার করেছেন, যা তাঁর ক্রিকেটীয় অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

২০১৭ সালে ওড়িশার বিরুদ্ধে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন আর্যমান। যদিও তাঁর ক্রিকেট কেরিয়ার খুব দীর্ঘ হয়নি, মাত্র এক বছরের কিছু বেশি সময় তিনি খেলেছেন। মোট ৯টি ম্যাচে ৪১৪ রান করেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটেও তিনি খুব বেশি সুযোগ পাননি এবং তিন ম্যাচে মাত্র ৩৬ রান করেন।

advertisement

আইপিএল কেরিয়ারেও খুব বেশি সফলতা পাননি তিনি। ২০১৮ সালের আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনলেও, তিনি একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। পরে ২০২০ সালের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর ব্যক্তিগত কারণে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তিনি ক্রিকেট থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুনঃ KKR News: ৫ শক্তিতে হবে এবার বাজিমাত! নতুন মরশুমে তৈরি ‘আমার-তোমার-কেকেআর’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

এখন নতুন ভূমিকায় আর্যমান বিড়লার সামনে বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর অন্যতম জনপ্রিয় দল আরসিবিকে সাফল্যের পথে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য হবে। ক্রিকেটার থেকে প্রশাসকের এই যাত্রা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল প্লেয়ার থেকে হলেন আরসিবি চেয়ারম্যান! কে আর্যমান বিড়লা? চিনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল