TRENDING:

এবার আইপিএলে কি বল করবেন বিরাট কোহলি? মরশুম শুরুর আগে ভাইরাল ভিডিও

Last Updated:

Virat Kohli: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচের আগে অনুশীলনে কোহলিকে বল করতে দেখা যায় সল্টকে। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে আরসিবি। আইপিএল ২০২৬ শুরুর আগে বিরাট ও ফিল সল্টকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচের আগে অনুশীলনে কোহলিকে বল করতে দেখা যায় সল্টকে। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি করেছে।
আরসিবি
আরসিবি
advertisement

২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। ম্যাচটি হবে এম চিন্নাস্বামী স্টেডিয়াম-এ। তার আগে দলের দুই ওপেনারের এই অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে, তারা কতটা প্রস্তুত হয়ে নামতে চলেছেন। প্রি সিজন অনুশীলনে গোটা দলকেই বেশ চনমনে মেজাজে পাওয়া যায়।

গত মরশুমে কোহলি-সল্ট জুটি ছিল দলের সাফল্যের অন্যতম বড় কারণ। ১৮ বছরের অপেক্ষার পর শিরোপা জেতার পথে এই জুটি বারবার দলকে শক্ত ভিত গড়ে দিয়েছিল। কোহলি যেখানে ইনিংস ধরে রেখে খেলেন, সেখানে সল্ট শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তোলেন। এই ভারসাম্যই তাদের বিশেষ করে তোলে।

advertisement

পরিসংখ্যানও এই জুটির শক্তি প্রমাণ করে। মাত্র ১৩টি ইনিংসে তারা ৫৬৫ রান করেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯ ওভারের মধ্যে ৯৫ রানের জুটি গড়া বা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯২ রানের পার্টনারশিপ—এই সবই তাদের ধারাবাহিকতার প্রমাণ। আরিসিবির হয়ে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন এই দুই তারকা ব্যাটার।

আরও পড়ুনঃ আইপিএল প্লেয়ার থেকে হলেন আরসিবি চেয়ারম্যান! কে আর্যমান বিড়লা? চিনে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

তবে সল্টের সাম্প্রতিক ফর্ম কিছুটা চিন্তার কারণ। শেষ টি-২০ বিশ্বকাপে তিনি ৮ ম্যাচে মাত্র ১৩০ রান করেছিলেন। তবুও দলের ডিরেক্টর মো ববাট তার উপর পূর্ণ আস্থা রেখেছেন। তাঁর মতে, সল্ট এখনও বিশ্বের সেরা টি-২০ ব্যাটসম্যানদের একজন। তাই নতুন মরশুমে এই জুটি আবারও বড় কিছু করতে পারে বলেই আশা করছেন সমর্থকরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
এবার আইপিএলে কি বল করবেন বিরাট কোহলি? মরশুম শুরুর আগে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল