পাকিস্তান দলের উপর আস্থা হারিয়েছেন সে দেশেরই ক্রিকেট সমর্থকরা। আর তাঁরা মেনে নিয়েছেন, পাকিস্তানের থেকে ধারে-ভারে অনেক এগিয়ে ভারত। ফলে আপাতত যে কোনও মঞ্চে ভারতের সামনে পড়লেই হারবে পাকিস্তান!
এদিন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও ম্যাচ শেষে বুঝিয়ে দিলেন, ভারত-পাক ম্যাচ আর মহারণ নেই। কারণ এই পাকিস্তান দল খুবই সাধারণ। কোনও বিভাগেই ভারতের বিরুদ্ধে এঁটে ওঠার ক্ষমতা তাদের নেই।
advertisement
আরও পড়ুন- ভারতের ‘পকেট ডিনামাইট’-এর বিস্ফোরণে বিধ্বস্ত পাকিস্তান!পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করল ইশান
হারিস, পাকিস্তান ক্রিকেট দলের একজন সমর্থক এদিন বললেন, “এটা একতরফা ম্যাচ ছিল… যদি পাকিস্তানের জনগণ বাবর আজমকে ‘কিং’ মনে করে, তাহলে তারও সেরকম আচরণ করা উচিত, তাঁকে বিরাট কোহলির মতো হতে হবে… বাবর আজম কোনও ‘কিং’ নন, এবং দলে থাকার যোগ্যতাও তিনি রাখেন না। এটা কোনও দল নয়, এখানে-ওখানে কিছু খেলোয়াড়ের জটলা মাত্র… আগে তারা ম্যাচ বয়কট করল, পরে আবার রাজি হলো—এভাবে তারা অনুশীলন করবে কীভাবে?… খেলায় রাজনীতি আসা উচিত নয়; খেলোয়াড়রা যদি চাপে থাকে তা হলে আজকের মতোই খারাপ খেলবে। আজ ওরা অনেক ভুল করেছে… পাকিস্তান ১৪০ রানও তাড়া করতে পারে না, ১৭৫ তো তাদের জন্য অনেক বড় লক্ষ্য। পুরো পাকিস্তান দল বদলে ফেলা উচিত… ভারত পাকিস্তানের চেয়ে লাখ গুণ ভাল…”
