TRENDING:

Vaibhav Sooryabanshi : ১৫ বছরের 'জিনিয়াস' ক্রিকেটার, ৩টে ম্যাচ খেলল মাত্র! বৈভব সূর্যবংশী মঙ্গলবার রাতে আইপিএলে যা করলেন...মনে রাখার মতো

Last Updated:

Vaibhav Sooryabanshi : ১৪ বলে ৩৯ রানের ইনিংস। তাতেও ছিল ৫টা ছক্কা। আইপিএল ২০২৬-এ নেমে বৈভব সূর্যবংশী করে ফেললেন পাঁচটি অনন্য রেকর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশী এখনও পর্যন্ত মাত্র তিনটে ম্যাচ খেলেই তোলপাড় ফেলে দিয়েছেন। দুই ম্যাচেই তার ব্যাটিং ছিল দারুণ বিস্ফোরক। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি মাত্র ১৭ বলে ৫২ রান করেন, আর দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ১৮ বলে ৩১ রান করেন।
বৈভবের তাণ্ডব।
বৈভবের তাণ্ডব।
advertisement

তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেও আক্রমণাত্মক খেলে বৈভব। এই ম্যাচে প্রথমবার জসপ্রীত বুমরাহ এবং সূর্যবংশীর মুখোমুখি লড়াই দেখার মতো ছিল। আইপিএলে তিনটি ম্যাচ খেলেই বৈভব পাঁচটি বড় রেকর্ড গড়ে ফেলেছেন, যা ক্রিকেট ভক্তদের অবাক করে দিয়েছে।

বৈভব সূর্যবংশী আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত ৩০টি ছক্কা মারা ব্যাটার হয়ে গেছেন। তিনি মাত্র ৯টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে ফেলেন। এর আগে এই রেকর্ড ছিল জেক ফ্রেজার-ম্যাকগার্কের, যিনি ১১টি ইনিংসে ৩০টি ছক্কা মেরেছিলেন।

advertisement

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে বৈভব মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন। এর ফলে তিনি আইপিএলে সবচেয়ে কম বয়সে দ্রুততম অর্ধশতক করা ব্যাটার হয়ে গেছেন। সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল এর আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৭০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। দুজন মিলে আইপিএলে ৫০০ রানের বেশি জুটি সম্পূর্ণ করেন।

advertisement

জয়সওয়াল ও বৈভব আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ রানের পার্টনারশিপ গড়া ওপেনিং জুটি হয়েছেন। তাঁরা এই কৃতিত্ব অর্জন করে বীরেন্দ্র শেহওয়াগ এবং গৌতম গম্ভীরের রেকর্ড ভেঙে দিয়েছেন।

আরও পড়ুন- ‘যে বল করতে পারবে না বাড়ি যাক’- গাভাসকর, BCCI-কে বললেন ব্যান করা হোক গ্রিনকে

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

দুজন মিলে মাত্র ২৪৮ বলেই ৫০০ রানের জুটি সম্পূর্ণ করেন, যেখানে শেহওয়াগ ও গম্ভীর এই মাইলফলক ছুঁয়েছিলেন ৩০৯ বলে। বৈভব সূর্যবংশী টি-২০ ক্রিকেটের ইতিহাসে ১৫ বছর বয়সে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার হয়ে উঠেছেন। ১৫ বছর বয়সেই এখনও পর্যন্ত মোট ৭৩টি ছক্কা হাঁকিয়েছে বৈভব। বৈভব সূর্যবংশী আইপিএল ইতিহাসে প্রথম ১০টি ইনিংসের পর সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার হয়ে উঠেছেন। উল্লেখ্য মুম্বইয়ের বিরুদ্ধে মঙ্গলবার বৈভব ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে। সেই ইনিংসে ছিল ৫টি ছক্কা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Sooryabanshi : ১৫ বছরের 'জিনিয়াস' ক্রিকেটার, ৩টে ম্যাচ খেলল মাত্র! বৈভব সূর্যবংশী মঙ্গলবার রাতে আইপিএলে যা করলেন...মনে রাখার মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল