TRENDING:

Ind vs Pak : সেরা 'অস্ত্র' লুকিয়ে রাখতে পারল না পাকিস্তান! ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে সব ফাঁস, মারাত্মক বোলার হুমকিও দিল ভারতকে!

Last Updated:

Pakistan : আইসিসির বোলার প্রোফাইলে উসমান তারিককে ডানহাতি অফ-ব্রেক বোলার হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মঙ্গলবার সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তিনি বিতর্কের কেন্দ্রে ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আইসিসির বোলার প্রোফাইলে উসমান তারিককে ডানহাতি অফ-ব্রেক বোলার হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মঙ্গলবার সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তিনি বিতর্কের কেন্দ্রে ছিলেন। তিনি ৩ উইকেট নেন ২৭ রানে এবং টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের ৩২ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
News18
News18
advertisement

উসমান তারিকের রান-আপ দীর্ঘ নয়। তিনি ক্রিজের কাছে একটু থেমে যান এবং তার পর একটি সাইড-আর্ম, স্লিংশট ধরনের অ্যাকশনে বল ছুড়ে দেন। প্রথম নজরে তাঁর ডেলিভারি দেখে অদ্ভুত বা অবৈধ মনে হতে পারে। পাকিস্তান সুপার লিগে তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাঁকে দুবার রিপোর্ট করা হয়েছিল। কিন্তু দু’বারই তাকে ক্লিয়ার করা হয়।

advertisement

তিনি বলেন, “আমার হাতে একটু সমস্যা আছে। আমার হাত স্বাভাবিকভাবেই বেঁকে যায়। আমি এটা পরীক্ষা করিয়ে ক্লিয়ার হয়েছি। সবাই বলে আমি আমার ডেলিভারি অবৈধ। তবে এরকম কোনও সমস্যা নেই”।

৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার উসমান তারিকের হাতে রয়েছে বেশ কিছু ভেরিয়েশন। এদিন ১২তম ওভারে বল করতে মাঠে নামানো হয় তাঁকে। তিনি গুগলি, ক্যারম বল করতে পারেন। এর পর তার স্টক ডেলিভারি অফ-ব্রেক, লেগ-ব্রেক তো আছেই।

advertisement

এদিন চার ওভারের স্পেলে তারিক বোলিং করেছেন। তাতে ছিল ১০টি গুগলি, ৫টি ক্যারম বল, ৩টি অফ-ব্রেক, ১টি লেগ-স্পিন। তার তিনটি উইকেটই এসেছে গুগলি থেকে।

আরও পড়ুন- পাকিস্তানের ‘ইউ টার্ন’ নিয়ে এই প্রথম মুখ খুলল বিসিসিআই! বোর্ড কর্তা যে কথাটা বললেন…

সেরা ভিডিও

আরও দেখুন
জেলা সমবায়ে যুক্ত হলে খুলবে কপাল! শিউলিরা কী কী সুবিধা পাবেন, বোঝালেন সরকারি আধিকারিকরা
আরও দেখুন

১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে বড় ম্যাচ। তারিক বলেছেন, ভারতের উপরেই এই ম্যাচের চাপ বেশি। কারণ ওরা এগুলো নিয়ে আলোচনা করছে বেশি। আমি আমার খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। মিডিয়া বা অন্য কোথাও কী হচ্ছে, তা নিয়ে আমার কোনো ধারণা নেই।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak : সেরা 'অস্ত্র' লুকিয়ে রাখতে পারল না পাকিস্তান! ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে সব ফাঁস, মারাত্মক বোলার হুমকিও দিল ভারতকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল