এই প্রথমবার ফাইনালে এই চারজন মুখোমুখি হতে চলেছেন। নীরজ চোপড়া ২০২১ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ইতিহাসে নাম তুলে নেন। অথলেটিক্সে প্রথম অলিম্পিক পদক আনেন ভারতে আর সেটাও স্বর্ণপদক। তিনি এর পরপর দেশজুড়ে খ্যাত হয়ে যান, জায়গায় জায়গায় তাকে সম্বর্ধনা দেওয়া হত। সুপারস্টারের মতো খ্যাতি পেয়েছেন তিনি। এই মরসুমের শুরুতেই তিনি নিজের রেকর্ড ভেঙ্গেছিলেন ৮৮.০৭ মিটারে।
advertisement
বর্তমানে তিনি তুরস্কের বেলেকে প্রশিক্ষণ নিচ্ছেন। জার্মান জ্যাভেলিন থ্রোয়ার ভেটার বর্তমানে বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে আছেন। অলিম্পিক শুরু হওয়ার আগে দু বছর ধরে তিনি এই ক্রীড়ায় গোটা বিশ্ব দাপিয়েছেন। ২০২০ তে ভেটার সাইলেশিয়ায় ৯৭.৭৬ মিটারের দূরত্ব পার করেছিলেন জ্যাভেলিনে, সেটি ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ থ্রো।
সেখান থেকে ফিরে এসেই আরেকটি টুর্নামেন্টে ৯৬.২৬ মিটারের একটি থ্রো করেন, যেটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ থ্রো। অ্যান্ডারসন পিটার্স শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ২০১৯ সালে জিতেছেন। সেই বছর তিনি অপরাজেয় ছিলেন। গ্রানাডিয়ান এই জ্যাভেলিন থ্রোয়ারের জয়টা কিন্তু সবার কাছেই খুব অপ্রত্যাশিত ছিল।
তিনি এই বছরের শুরুতে এনসিএএ এর খেতাব জিতেছেন এবং প্যান আমেরিকান টুর্নামেন্টে নিজের রেকর্ড ভেঙেছেন ৮৭.৩১ মিটারের থ্রো করে। নীরজ আগেই জানিয়েছেন কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনা জয় তার একমাত্র লক্ষ্য। জানেন কাজটা কঠিন। কিন্তু সেভাবেই নিজেকে প্রস্তুত রেখেছেন। মাঝে এক মাস আমেরিকায় কঠিন ট্রেনিং করে এসেছেন ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নতুন মহাতারকা।
