আলফানসো ডেভিস
বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার আলফনসো ডেভিস বিশ্বকাপে কানাডা দলে সুযোগ পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটা অনুপ্রেরণা মূলক মেসেজ পোস্ট করেছেন। কানাডার অন্যতম তারকা ফুটবলার ডেভিস। বিশ্বকাপে ২২ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের থেকে অনেক প্রত্যাশা কোচ জন হার্ডম্যান সহ টিম ম্যানেজমেন্টের। দলে আক্রমণভাগে খেলবেন তিনি।
২০০০ সালের ২ রা নভেম্বর ঘানার এক উদ্বাস্তু শিবিরে জন্ম হয় ডেভিসের। গৃহযুদ্ধ চলাকালীন তার বাবা মা লাইবেরিয়া পালিয়ে যান। তার বাবা মা সংসার চালাতে হিমশিম খেতেন। ডেভিসের যখন পাঁচ বছর বয়স তারা কানাডায় চলে আসেন। সেখানেই তার ফুটবলের হাতেখড়ি হয়। ৩৬ বছর পর কানাডা বিশ্বকাপ ফুটবল খেলছে।
advertisement
আরও পড়ুন - কাতার বিশ্বকাপে খেলতে চলা এশিয়ার সেরা ফুটবলারদের চেনেন ? না জানলে দেখে নিন
ফুটবলের সবচেয়ে বড় আসরে অংশ নিতে পেরে উচ্ছসিত ডেভিস টুইটারে লেখেন, 'যে শিশু উদ্বাস্তু শিবিরে জন্মেছে, তার এত বড় জায়গায় আসার কথা ছিল না ! কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। কাউকে এটা বলার সুযোগ দিও না যে তোমার স্বপ্ন অবাস্তব। স্বপ্ন দেখতে থাক ও স্বপ্ন পূরণ করতে থাক। ভ্যাঙ্কুভার হোয়াট ক্যাপসে শুরু করে ২০১৯ সালে ডেভিস বায়ার্ন মিউনিখে যোগ দেন। বায়ার্নের হয়ে ১৩৪ টি ম্যাচে ৬ টি গোল করেছেন ও ২১ টি গোল করিয়েছেন তিনি।
এডুয়ার্ড কামাভিনগা
উদ্বাস্তু শিবির থেকে উঠে আসা ফ্রান্সের এডুয়ার্ড কামাভিনগা কাতারে তার প্রথম বিশ্বকাপ খেলতে চলেছেন। ২০০৩ সালে অ্যাংগোলার এক উদ্বাস্তু শিবিরে তার জন্ম হয়। ছয় ভাইবোনের তৃতীয়জন কামাভিনগাকে মা জুডোতে মন দিতে বলেন, পরে বাবা তাকে ফুটবল খেলাতে ড্রাপিউ ফৌজেরাসে নিয়ে যান। ২০১৩ সালে বিধ্বংসী আগুনে তার বাড়ি ভস্মীভূত হয়ে যায়।
কিন্তু ফুটবলকে ধরেই হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পান এডুয়ার্ড। মাত্র ১৮ বছর বয়সেই রিয়েল মাদ্রিদে যোগ দেন তিনি। গত ১০০ বছরে তিনিই ফ্রান্সের কনিষ্ঠতম ফুটবলার। বিশ্বকাপে ভালো প্রদর্শন করে উদ্বাস্তুদের উদ্দ্যেশ্যে বার্তা দিতে চান কামাভিগনা।
মাবিল
দক্ষিণ সুদানে কেনিয়ার উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ায় উদ্বাস্তু হিসেবে গৃহীত আওয়ার মাবিলের এটি প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে পেনালটি থেকে গোল করে অস্ট্রেলিয়াকে টানা পঞ্চমবারের জন্য বিশ্বকাপে উঠতে সাহায্য করেন ২৬ বছরের মাবিল।
পেরুকে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে অস্ট্রেলিয়ায় বসবাসকারী উদ্বাস্তুদের জন্য নতুন আশার আলো দেখাবে বলে মমে করছেন তিনি। বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে চান মাবিল।
