নিসাঙ্কা এখন শ্রীলঙ্কার নির্ভরযোগ্য রান মেশিন হিসেবে পরিচিত। টি–টোয়েন্টি বিশ্বকাপে শতরান করা শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার তিনি, তাঁর আগে এই কৃতিত্ব ছিল কেবল মাহেলা জয়বর্ধনের দখলে। শুধু এই ফরম্যাট নয়, একদিনের ক্রিকেটেও তিনি ইতিহাস গড়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ২১০ রান করে দেশের হয়ে প্রথম দ্বিশতরান করা ব্যাটার হন তিনি।
advertisement
তবে এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। নিসাঙ্কার বাবা গলে একটি মাঠে সাধারণ কর্মী হিসেবে কাজ করতেন এবং সংসারের অবস্থা ছিল খুবই খারাপ। ছোটবেলায় ভালো ক্রিকেট সরঞ্জাম কেনার সামর্থ্য ছিল না। তাঁর মা সংসার চালাতে মন্দিরের বাইরে ফুল ও ধূপ বিক্রি করতেন, যাতে ছেলের খেলার খরচ জোগাড় হয়।
আরও পড়ুনঃ ব্যাটে-বলে দুরন্ত শিবম দুবে! বড় নজির গড়ে নাম লেখালেন কোহলি-হার্দিকদের ক্লাবে
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিসাঙ্কা ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন। এখন পর্যন্ত টেস্ট, একদিনের ও টি–টোয়েন্টি—তিন ফরম্যাট মিলিয়ে হাজার হাজার রান করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রতিভা ও পরিশ্রমের জোরে তিনি ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন এবং ভবিষ্যতে শ্রীলঙ্কার অন্যতম বড় তারকা হয়ে উঠতে পারেন।
