TRENDING:

IND vs SA: প্রথম একাদশে মহাচমক! কোন দলের কী রণনীতি? দক্ষিণ আফ্রিকা চায় বদলা, আত্মবিশ্বাসী ভারত

Last Updated:

IND vs SA: সুপার এইটের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গতবারের দুই ফাইনালিস্টের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। রইল মেগা ম্যাচের সব আপডেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবারের টি-২০ বিশ্বকাপের এখনও পর্যন্ত সবথেকে বড় ম্যাচ হতে চলেছে রবিবার আহমেদাবাদে। মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল টুর্নামেন্টে নিজেদের অপরাজিত ধারা বজায় রাখতে এবং সেমিফাইনালে ওঠার পথ সহজ করতে চাইবে। গ্রুপ–১–এ ভারতের পরবর্তী ম্যাচ দুটি হবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
News18
News18
advertisement

অপরদিকে, গ্রুপে ভাল জায়গায় যাওয়ার পাশাপাশি প্রোটিয়াদের কাছে সুযোগ গতবার ফাইনাল হারের বদলা নেওয়া। এডেন মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাও টুর্নামেন্টে এখন ও অপরাজিত। ভারতকে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার দিকে বড় পদক্ষেপ রাখতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। ফলে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রীড়া প্রেমিরা।

ভারত কি প্লেয়িং ইলেভেনে পরিবর্তন আনবে, সেটাও দেখার বিষয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্ট অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিয়েছিল এবং অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অভিষেক শর্মার ফর্মও কিছুটা চিন্তা বাড়িয়েছে। দলে কুলদীপ যাদবেরও ফেরার সম্ভাবনা রয়েছে।

advertisement

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং–সহায়ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ভারত মিডল অর্ডারের কিছু ব্যর্থতা সত্ত্বেও ১৯৩/৬ রান তুলেছিল এবং প্রতিপক্ষও ১৭৬/৭ করে ম্যাচে চাপ তৈরি করেছিল। তাই ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচেও একই ধরনের ব্যাটিং–সহায়ক পিচ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় মাঠে স্পিনাররা কার্যকরী ভূমিকা রাখতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিশান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং /ওয়াশিংটন সুন্দর, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং / কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

advertisement

দক্ষিণ আফ্রিকা: এডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, জর্জ লিন্ডে।

আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠবে কোন দুই দেশ? বড় ‘ভবিষ্যদ্বাণী’ করে ফেললেন মহাতারকা!

সেরা ভিডিও

আরও দেখুন
৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল
আরও দেখুন

ম্যাচ প্রেডিকশন: নিজেদের সেরা ফর্মে না থাকলেও ভারত টানা চারটি ম্যাচ জিতেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই ম্যাচে নিজেদের শক্তি ও গভীরতা দেখাতে চাইবে। সাম্প্রতিক টি২০ সিরিজেও ভারত ঘরের মাঠে ও বাইরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। ফলে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা থাকলেও অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: প্রথম একাদশে মহাচমক! কোন দলের কী রণনীতি? দক্ষিণ আফ্রিকা চায় বদলা, আত্মবিশ্বাসী ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল