এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড। যে দল জিতবে, তারা উঠবে ফাইনালে। হেরে যাওয়া দলের এবারের মতো বিশ্বকাপ জয়ের সব আশা শেষ।
মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল। মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান বেশ ভাল। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে পরিসংখ্যানও ভারতের পক্ষে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ভারত জিতেছে তিনটি, ইংল্যান্ড দুটি। তাই এই ম্যাচে ভারতকেই অনেকে ফেভারিট হিসেবে ধরছেন।
advertisement
এখন একটা প্রশ্ন সোস্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। প্রথম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। এই দুই দলের মধ্যে কাকে ফাইনালে দেখতে চাইছেন ভারতীয় সমর্থকরা? ৪ মার্চের প্রথম সেমিফাইনালের দিকে সবার নজর। কারণ ৮ মার্চ ফাইনালে ভারত (যদি জেতে) মুখোমুখি হবে ওই ম্যাচের বিজয়ীর।
অনেক সমর্থক চাইছেন দক্ষিণ আফ্রিকা জিতুক, কারণ টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সাফল্য রয়েছে। বিপরীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড ততটা ভাল নয়। তবে এটাও সত্যি, চলতি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ও শক্তিশালী দল হিসেবে দক্ষিণ আফ্রিকাই নজর কেড়েছে। ফলে ফাইনালে তারা কঠিন প্রতিপক্ষ হতে পারে।
আরও পড়ুন- সেমিফাইনালে নামার আগে এই তথ্য চিন্তা বাড়াবে ভারতীয় ফ্যানেদের! জেনে নিন বিস্তারিত
এর আগে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপ ঘরে তুলেছে। সেই ম্যাচে সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ-এর স্মৃতিও এখনও হয়তো অনেকের মনেই টাটকা!
