এখন প্রশ্ন হল, যদি বৃষ্টির কারণে সেমিফাইনাল ব্যাহত হয়, তা হলে ম্যাচের ফল কী হবে? বা রিজার্ভ ডে কীভাবে কার্যকর হবে? প্রথমেই বলা যাক, ৪ মার্চ কলকাতায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল এবং ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে নির্ধারিত আছে।
আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রথমে চেষ্টা করা হবে ম্যাচের নির্ধারিত দিনই কমপক্ষে ৫-৫ ওভারের ম্যাচ খেলা সম্ভব হয় কিনা। যদি ম্যাচ সম্ভব না হয়, তা রিজার্ভ ডে-তে স্থানান্তরিত করা হবে। ম্যাচের নির্ধারিত দিনে প্রথমে অতিরিক্ত ৯০ মিনিট দেওয়া হবে। এই সময়ে শেষ চেষ্টা করা হবে যাতে ৫-৫ ওভারের ম্যাচ খেলা যায়।
advertisement
যদি সেই দিন কোনওভাবে ম্যাচ খেলানো সম্ভব না হয় তা হলে রিজার্ভ ডে-তে স্থানান্তরিত হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচের রিজার্ভ ডে হবে ৫ মার্চ, আর ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য ৬ মার্চ। যদি নির্ধারিত দিনে কিছুটা ম্যাচ হয় এবং বৃষ্টির কারণে বিরতি ঘটে, তবে রিজার্ভ ডে-তে ম্যাচটি সেই একই অবস্থান থেকে শুরু হবে যেখান থেকে আগের দিন বন্ধ হয়েছিল।
আরও পড়ুন- ‘রুলায়েগা কেয়া’- সেমিফাইনালে দলকে তুলে সঞ্জুর আবেগ ছুঁয়ে গেল সব মন, দেখুন
যদি দু’দিনই ম্যাচ না হয়, তাহলে সুপার-৮-এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল ফাইনালে সরাসরি প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সরাসরি ফাইনালে যেতে পারে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, কলকাতা ও মুম্বইয়ে হওয়া সেমিফাইনাল ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাই দুই ম্যাচ নির্ধারিত দিনে খেলা হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিয়ম অনুযায়ী, রিজার্ভ ডে আছে। যদি কোনো জরুরি পরিস্থিতি দেখা দেয়, তখন তা ব্যবহার করা হবে।
