TRENDING:

Ms Dhoni: ধোনিকে সুপ্রিম কোর্টের নোটিশ! বড়সড় আইনি জটিলতায় বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন

Last Updated:

Ms Dhoni: ধোনিকে আদালতের নোটিশ। কোন মামলায় জড়ালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং উইকেটকিপার- ব্যাটার মহেন্দ্র সিং ধোনি আবারও সমস্যায় পড়েছেন। রিয়েল এস্টেট কোম্পানি আম্রপালি গ্রুপের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ধোনিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
advertisement

মহেন্দ্র সিং ধোনি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন একটা সময়। ওই কোম্পানির আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ধোনির নামও জড়িয়ে পড়ে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ওই সংস্থার যাবতীয় কাজকর্ম ও আর্থিক লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন- Jhulan Goswami : ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ভারত গৌরব সম্মান পাচ্ছেন ঝুলন গোস্বামী

advertisement

এই মামলায় সুপ্রিম কোর্টের নিযুক্ত ফরেনসিক অডিটর আদালতকে জানিয়েছেন, ধোনির মালিকানাধীন রিথি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আম্রপালি গ্রুপের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে সমস্যা ছিল। তার জন্য আম্রপালি গ্রুপ ২০০৯ থেকে ২০১৫-র মধ্যে RSMPL-কে মোট ৪২.২২ কোটি টাকা দিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর একটি বেঞ্চ একজন রিসিভার নিযুক্ত করেছিলেন। তিনি ধোনির সংস্থা ও আম্রপালির মধ্যে হওয়া চুক্তির সমস্যাগুলির ব্যাখ্যা করেছিলেন।

advertisement

রিসিভার নিয়োগ করে সুপ্রিম কোর্ট বলেছিল, আবাসন ক্রেতাদের স্বার্থ রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রেতারা যাতে সময়মতো অ্যাপার্টমেন্ট পান বা তাদের অর্থ ফেরত দেওয়া হয়, সেটা নিশ্চিত করাই ছিল আদালতের উদ্দেশ্য।

শীর্ষ আদালত জানিয়েছে, আপাতত আম্রপালি গ্রুপের মামলার শুনানি স্থগিত রাখা হবে। আম্রপালি গ্রুপের কাছে ৪২ কোটি টাকা পান ধোনি। আর তাই ২০১৯ সালে আদালতে মামলা করেছিলেন তিনি। আর্থিক তছরুপ হয়েছে কি না তা খতিয়ে দেখতে ইডিকে নির্দেশ দিয়েছিল আদালত।

advertisement

আরও পড়ুন- India vs Bangladesh: ভারতকে হারাল বাংলাদেশ, অনূর্ধ্ব কুড়ি সাফ কাপে শুরুতেই বড় ধাক্কা

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

ধোনি জানিয়েছিলেন, তাঁকে আম্রপালি সংস্থা বহুদিন তাদের সংস্থাপ মুখ করে রেখেছিল। ওই সংস্থার প্রস্তাবে রাজি হয়ে রাঁচিতে একটি পেন্টহাউস বুক করেছিলেন ধোনি। তবে তিনি সেই পেন্টহাউসের মালিকানাও পাননি তিনি। তার উপর ৪২ কোটি টাকা বকেয়া এখনও। তবে এবার আদালত জানিয়েছে, আপাতত আম্রপালি মামলার শুনানি হবে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ms Dhoni: ধোনিকে সুপ্রিম কোর্টের নোটিশ! বড়সড় আইনি জটিলতায় বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল