খেলেছেন ইস্টবেঙ্গলেও। তবে সুনীল ছেত্রীর প্রথম বড় ক্লাব মোহনবাগান। প্রায় কুড়ি বছর আগে সুনীল ছেত্রী দিল্লি থেকে এসেছিলেন সবুজ মেরুনে। অমিতাভ বচ্চনের গেম শো কৌন বনেগা ক্রোড়পতিতে সুনীল ছেত্রীকে প্রশ্ন করা হয় ১৯১১ সালে ব্রিটিশ ক্লাবকে হারিয়ে কোন ভারতীয় দল আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল? সুনীল অপশন দেখার প্রয়োজন মনে করেননি।
advertisement
আরও পড়ুন – বাংলার ফাস্ট বোলার মুকেশ লম্বা রেসের ঘোড়া! পাকাপাকি জায়গা তৈরি করতে চান ভারতীয় দলে
অমিতাভ বচ্চনকে সুনীল ছেত্রী জানান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান ২৯ শে জুলাই ১৯১১ সালে। অমিতাভ চমকে যান। সুনীল বলেন এটা খুব সহজ উত্তর তার কাছে। ভারতের একাধিক ক্লাবে খেললেও তার কাছে মোহনবাগান দেশের এক নম্বর ক্লাব। ঐতিহ্য এবং সবকিছু মিলিয়ে ভারত অধিনায়ক সবুজ মেরুনকেই শীর্ষ স্থান দিয়েছেন ক্লাব ফুটবলে।
যদিও ইস্টবেঙ্গলের অভিজ্ঞতা ও তার ভাল জানাতে ভোলেননি। ডার্বিতে দুটো দলের জার্সিতেই গোল আছে সুনিলের। অমিতাভ বচ্চন জীবনের প্রথম দিকে কলকাতায় চাকরি করতেন কয়েকটা বছর। টালিগঞ্জের দিকে ভাড়া থাকতেন। সুনীল ছেত্রীকে জানান তার জানা আছে কলকাতা ফুটবল ডার্বির কথা। অমিতাভ নিজেও মোহনবাগান সমর্থক।
প্রথম যেদিন কলকাতায় পা রেখেছিলেন সেদিনই নাকি ডার্বি ছিল। অমিতাভ নিজেও স্বীকার করেছেন ইস্টবেঙ্গল মোহনবাগান লড়াই ভারত পাকিস্তানের থেকে কম উত্তেজনার নয়। তবে এই ভিডিও বেশ পুরনো। সুনীল ছেত্রীর পাশে সেদিন ছিলেন মেরি কম। অমিতাভের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বল জাগলিং করেও দেখিয়েছিলেন সুনীল।
