প্রায় তিন বছর ধরে সৌরভকে দেখা গেল বিয়ার্ড লুক-এ! ২০২২ সালের পুজোর আগে মহারাজ দাড়ি রাখতে শুরু করেছিলেন। পুজোর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন লুক ভাইরাল হয়ে যায়। এক গাল দাড়িতে মহারাজ। তাঁর সেই নতুন লুক দেখে অনেকেই অবাক হন। আর এবারও পুজোর আগে সৌরভ সেই লুক বদলে ফেললেন।
সেবারও জানা গিয়েছিল, একটি বিজ্ঞাপনী শুট-এর জন্য ছিল সৌরভের সেই নতুন লুক। গাল ভর্তি দাড়ি নিয়েই সেই বিজ্ঞাপনী শুটে দেখা গিয়েছিল দাদাকে। বিজ্ঞাপনী শুটের জন্য দাড়ি রাখলেও পরে নিজের সেই লুক বেশ পছন্দ হয়ে যায় বিসিসিআই-এর প্রাক্তন সভাপতির। তাই তিনি নতুন এই লুক বজায় রাখবেন বলে ঠিক করেন।
advertisement
আরও পড়ুন- লকাতায় তিনি এলেই হোটেলে যেতেন বাঙালি অভিনেত্রী! তারকা ক্রিকেটারের বড় কেচ্ছা
ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের বেশিরভাগের গালে দাড়ি। তবে সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়রা এখনও ক্লিন সেভ-এ। তবে সৌরভ কিন্তু বছর তিনেক আগে থেকেই ট্রেন্ড-এ গা ভাসিয়েছিলেন। এবার সৌরভের আবার ভোলবদল। হঠাৎ করেই পুজোর মুখে সৌরভের নতুন লুক। আর এবার যেন ফিরে পাওয়া গেল পুরনো সৌরভকে! সেই ক্লিন সেভ-এ আবার ঝকঝকে মহারাজ।
এবারও একটি বিজ্ঞাপনী শুটের প্রয়োজনেই সৌরভ দাড়ি কাটলেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ ঠিক যে কারণে তিনি দাড়ি রাখতে শুরু করেছিলেন, আবার সেই একই কারণে দাড়ি কেটেও ফেললেন সৌরভ!
