Cricket news: পাকিস্তানি স্পিনার আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স! এই প্রসঙ্গে অবস্থান জানাল BCCI, কী বার্তা বোর্ডের?
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Pakistani cricketer in IPL franchise: পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয় না আইপিএলে, কিন্তু ইংল্যান্ডের লিগ হানড্রেডে এবার পাকিস্তানি ক্রিকেটারকে নিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবরার আহমেদকে দলে নেওয়া নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
1/5

পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয় না আইপিএলে, কিন্তু ইংল্যান্ডের লিগ হানড্রেডে এবার পাকিস্তানি ক্রিকেটারকে নিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবরার আহমেদকে দলে নেওয়া নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
2/5
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, কোনও বিদেশি লিগে কী হবে তাতে ভারতীয় বোর্ড নাক গলাতে পারে না, কোন ক্রিকেটারকে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে পারে শুধু ফ্র্যাঞ্চাইজিই।
advertisement
3/5
রাজীব শুক্লা বলেন, "এটা আমাদের হাতে নেই, বিভিন্ন বিদেশি লিগে বিভিন্ন দেশের ক্রিকেটার নেওয়া হয়। এটা দলের সিদ্ধান্ত, আমরা কিছু করতে পারব না"।
advertisement
4/5
পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে ২ কোটি ৩৩ লাখে কিনেছে কাব্য মারানের সানরাইজার্স, এর পরেই ক্রীড়ামহলে চর্চার বিষয় হয়ে উঠেছে কাব্যের এই সিদ্ধান্ত।
advertisement
5/5
এর আগে দ্য হানড্রেডে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো পাক ক্রিকেটার নেবে না বলে গুজব ছড়িয়েছিল, বাস্তবে দেখা গেল সানরাইজার্স হায়দরাবাদের দ্য হানড্রেডের দলে খেলতে চলেছেন পাক স্পিনার।