TRENDING:

ইরানের হিজাব বিতর্কের নায়ক, গুলি খেতেও রাজি ছিলেন ! শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে আজমউন

Last Updated:

Sardar Azmoun selected in Iran football team despite pressure from government for protest in Mahsa Amini death. আজমউন লেখেন, সবচেয়ে খারাপ হলে আমায় জাতীয় দল থেকে বের করে দেওয়া হবে, কোনও সমস্যা নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তেহরান: ইরান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের তারকা ফুটবলার সরদার আজমৌনকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করল ইরান। ২২ বছর বয়সী যুবতী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিবাদে ইরান জুড়ে যে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে তাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একাধিক মেসেজ পোস্ট করেন এই তারকা ফুটবলার।
ইরানের প্রতিবাদী নায়ক!
ইরানের প্রতিবাদী নায়ক!
advertisement

আজমউনের ইনস্টাগ্রাম একাউন্ট এর ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন। কয়েকদিনের জন্য তার ইনস্টাগ্রাম একাউন্ট ব্লক করে দেওয়া হয়। ইরানের ফুটবল এসোসিয়েশন তাদের ফুটবলারদের মাহসা আমিনির বিষয়ে কোনোভাবে জড়াতে নিষেধ করলেও তা বিন্দুমাত্র কানে দেননি আজমউন। প্রকাশ্যে হিজাব না পরার জন্য আমিনিকে ইরানের পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন - হারিয়েছেন ক্যান্সারকে, বিশ্বকাপে গেরুয়া রঙ ছড়িয়ে বিদায় নিতে চান ডাচ ফুটবলের দ্রোণাচার্য

advertisement

প্রত্যক্ষদর্শিরা দাবি করেন, তাকে মারধর করা হয়। যদিও পুলিশ দাবি করে, পুলিশ স্টেশনে তার হার্ট এটাক হয় ও সে কোমায় চলে যায়। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়, তা হিংসাও রূপ নেয়। পুলিশ বিক্ষোভকারীদের খন্ডযুদ্ধে ৩০৪ জনের মৃত্যু হয় বলে সেই দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর।

তার ইনস্টাগ্রামে আজমউন লেখেন, সবচেয়ে খারাপ হলে আমায় জাতীয় দল থেকে বের করে দেওয়া হবে, কোনও সমস্যা নেই। ইরানের মহিলাদের সম্মান রক্ষায় তা ত্যাগ করতেও আমি প্রস্তুত। এই পোস্ট ডিলিট হবে না, তারা যা খুশি তাই করতে পারে, তোমাদের প্রতি লজ্জা, এত সহজে একজন মহিলাকে প্রাণে মেরে ফেলার জন্য, ইরানের মহিলারা দীর্ঘজীবী হোন।

advertisement

advertisement

এমনকি তাকে গুলি করে মেরে ফেলা হলেও পিছিয়ে যেতে রাজি ছিলেন না তারকা স্ট্রাইকার। এর জবাবে ইরানের ফুটবল এসোসিয়েশন দলের ম্যানেজার কার্লোস কুইরোজকে চাপ দেয় ২৭ বছর বয়সী আজমউনকে বিশ্বকাপের দলে না নেওয়ার জন্য। ইরানের মুখ্য দলের হয়ে এখনও পর্যন্ত ৬৫ টি ম্যাচ খেলেছেন আজমউন, করেছেন ৪১ টি গোল।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

এদিকে, বিশ্বকাপে ইরানের ম্যাচ চলাকালীন ইরান সমর্থকদের আমিনির নাম বারবার উচ্চারণ করার জন্য সে দেশের সমাজকর্মীরা অনুরোধ করেছেন। ইরানের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার আজমউন। স্বয়ং কিংবদন্তি আলি দায়ই তার প্রশংসা করেছেন। তবে এবার ইরানের মহিলাদের পাশে দাঁড়িয়ে আজমউন যে সাহস দেখিয়েছেন তার জন্য তাকে কুর্নিশ জানাচ্ছে ফুটবল বিশ্ব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ইরানের হিজাব বিতর্কের নায়ক, গুলি খেতেও রাজি ছিলেন ! শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে আজমউন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল