স্মৃতি মন্ধানা: টুর্নামেন্টে আরসিবির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ফাইনালে নামছেন স্মৃতি মন্ধানা। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি এখন পর্যন্ত ২৯০ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪৮.৩৩ এবং স্ট্রাইক রেট ১৪১.৪৬, যা তার দুর্দান্ত ফর্মের প্রমাণ।
নাদিন ডি ক্লার্ক: একজন অসাধারণ অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক এই মরশুমে আরসিবির হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি এখন পর্যন্ত ১৫টি উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৭.২৫। ফাইনালেও দলের জন্য বড় অবদান রাখার দিকে তাকিয়ে থাকবেন তিনি।
advertisement
লিজেল লি: উইকেটকিপার-ব্যাটার লিজেল লি চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি করেছেন ২৮৩ রান, স্ট্রাইক রেট ১৪১.৫০। এলিমিনেটরে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে তার ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখে।
নন্দিনী শর্মা: বল হাতে দিল্লির ভরসার নাম নন্দিনী শর্মা। এই মরশুমে নয় ম্যাচে তিনি দলের হয়ে সর্বোচ্চ ১৬টি উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ১৭.১৮, যা তাকে ফাইনালের আগে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে।
জেমাইমা রড্রিগেজ: এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ভারতীয় দলের অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটার জেমাইমা রড্রিগেজকে। ফর্ম ওঠা-নামা করলেও কঠিন সময়ে জ্বলে উঠেছে তার ব্যাট। এলিমিনিটরে ২৩ বলে ৪১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। ফাইনালেও তার ব্যাটে বড় ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরা।
শেফালি বর্মা: নিজের দিনে ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি তা বিশ্বকাপে সকলেই দেখেছেন। উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেছেন একাধিক স্মরণীয় ইনিংস। ফর্ম ওঠা-নামা করলেও ছন্দে রয়েছে শেফালি। ফাইনালে তার ব্যাটে আরও একটি বিধ্বংসী ইনিংস প্রত্যাশা করছে দিল্লি টিম ম্যানেজমেন্ট।
