TRENDING:

Ravindra Jadeja, CSK : 'মাথামোটা অধিনায়ক একটা'! কেন জাদেজাকে নিয়ে চলছে সমালোচনার ঝড়? জানুন

Last Updated:

Ravindra Jadeja shows frustration on Shivam Dube earns criticism from fans. তরুণ ক্রিকেটার শিবমকে অপমান করে গালাগালি খাচ্ছেন জাদেজা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ব্রাভোর বলে ডেভিড মিলারের সহজ ক্যাচ ছেড়ে দিলেন শিবম দুবে। সঙ্গে সঙ্গে টিভি ক্যামেরা ধরল চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে। হতাশায় মাথার টুপি খুলে মাটিতে আছড়ে ফেললেন চেন্নাই অধিনায়ক। তরুণ ক্রিকেটারের ওপর রাগ দেখালেন। এটাই মেনে নিতে পারছে না ক্রিকেটপ্রেমীরা। দলের অধিনায়ক হিসেবে মাঠে হতাশা ব্যক্ত করে ফেলছেন জাদেজা, এই দৃশ্য খারাপ বিজ্ঞাপন মনে করছেন সকলে।
এভাবেই হতাশায় মাথার টুপি ছুঁড়ে ফেলেন জাদেজা
এভাবেই হতাশায় মাথার টুপি ছুঁড়ে ফেলেন জাদেজা
advertisement

আরও পড়ুন - Rohit Sharma vs Virat Kohli : রোহিত সিংহ হৃদয় , কোহলি স্বার্থপর! সোশ্যাল মিডিয়ায় তর্ক মুম্বই - আরসিবি ভক্তদের

ধোনির অর্ধেকও তিনি নন অধিনায়ক হিসেবে সেটা পরিষ্কার। হারের মুখ থেকে জিতল গুজরাত টাইটান্স। সৌজন্যে ডেভিড মিলার। দোসর রশিদ খান। চোটের কারণে হার্দিক পাণ্ড্য খেলতে না পারায় গুজরাতকে নেতৃত্ব দিলেন রশিদ। শুধু নেতৃত্ব দেওয়া নয় শেষ দিকে মিলারের সঙ্গে দুরন্ত ইনিংস খেললেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকলেন মিলার। এই দুই ব্যাটারের দাপটে এ বারের আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে গুজরাত।

advertisement

অধিনায়ক হিসাবে না থাকলেও দলে ধোনি থাকাতেই একেবারে চাপমুক্ত জাদেজা। সাফ জানিয়ে দিলেন, দরকার হলেই পরামর্শ নিতে ছুটবেন ধোনির কাছে।অধিনায়ক হওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়া শেয়ার করতে গিয়ে সিএসকের আপলোড করা এক ভিডিয়োয় জাদেজা জানান, মাহি ভাই একটা বিশাল বড় লেগাসি তৈরি করে দিয়ে গিয়েছেন, যা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।

advertisement

আশি আশাবাদী এই কাজে সফল হব। আমার কোনও চিন্তা না নেই, কারণ ওঁ এখানেই রয়েছে এবং যখন যা জানার প্রয়োজন হবে তার জন্য ওর কাছেই ছুটে যাব। ওঁর কাছেই দরকারে আমি বারবার ছুটেছি এবং আগেও তাই হবে। রবীন্দ্র জাদেজা জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান টি টোয়েন্টি ফরম্যাটে বিশেষজ্ঞ বোলার। সাধারণত ডেথ ওভারে তিনি দুরন্ত বল করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

কিন্তু গুজরাতের বিরুদ্ধে সেটা পারেননি। তাছাড়া শেষ তিন ওভারে অধিনায়ক হিসেবে তার কিছু সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি মেনে নিয়েছেন জাদেজা। সোশ্যাল মিডিয়ায় অবশ্য রবীন্দ্র জাদেজাকে ফালতু, মাথামোটা অধিনায়ক, চামচে করে খাইয়ে দেওয়া ক্যাপ্টেন - বিভিন্ন ভাবে অপমান করা হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ravindra Jadeja, CSK : 'মাথামোটা অধিনায়ক একটা'! কেন জাদেজাকে নিয়ে চলছে সমালোচনার ঝড়? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল