TRENDING:

Vaibhav Sooryavanshi : ১০ কোটি টাকা তাঁর জন্য তুলে রেখেছিল রাজস্থান! ১৭টা বল খেলে বৈভব সূর্যবংশী যা করলেন, জমে গেল আইপিএল

Last Updated:

Vaibhav Sooryavanshi : বৈভব সূর্যবংশী আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে নেমেই ১৫ বলে হাফ সেঞ্চুরি করলেন। সিএসকের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : রাজস্থান রয়্যালস এবারের আইপিএল নিলামে ঠিক করেই রেখেছিল, যেভাবেই হোক তাঁকে দলে নেবে। তাতে যদি ১০ কোটি টাকা খরচ করতে হয় তাও করতে রাজি ছিল তারা। ১০ কোটি টাকা আলাদা করে রাখা ছিল সেই ক্রিকেটারের জন্য।
১৫ বলে হাফ সেঞ্চুরি বৈভবের।
১৫ বলে হাফ সেঞ্চুরি বৈভবের।
advertisement

শেষমেশ রাজস্থান রয়্যালস মাত্র ১.১ কোটি টাকাতেই ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে প্রতিভাবান কিশোরকে দলে নেয়। তাঁর নাম বৈভব সূর্যবংশী। বিহারের সমস্তিপুরের এই ১৩ বছরের ছেলে এদিন রাজস্থানের জার্সিতে নেমে ১৭ বলে ৫২ রানের মারকাটারি ইনিংস খেললেন। সিএসকের বিরুদ্ধে ৪৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল রাজস্থান।

রাজস্থান রয়্যালসের সিইও জেক লাশ ম্যাকক্রাম এর আগে জানিয়েছিলেন, বৈভবকে নাগপুরে ফ্র্যাঞ্চাইজির হাই পারফরম্যান্স সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়েছে। তাঁকে দেখে মুগ্ধ হয়েছিল সবাই।  সেই সেন্টারে বৈভব এক ওভারে ১৭ রান করেছিলেন। তিনটি ছক্কা মেরেছিলেন তিনি।

advertisement

দিল্লি ক্যাপিটালসও বৈভবকে পাওয়ার জন্য নিলামে লড়েছিল। বৈভবের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে মুম্বইয়ের বিরুদ্ধে রনজি ট্রফিতে অভিষেক হয় বৈভবের। সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিংয়ের ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। বৈভব তাঁদের রেকর্ড ভেঙে দেন।

এর পর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব। ১৩ বছর ১৮৮ দিনে যুব ক্রিকেটে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছিলেন তিনি। গতবারের আইপিএলে বৈভব গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে সেঞ্চুরি করেছিন। এছাড়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেও বৈভব সেঞ্চুরি করেছিলেন।

advertisement

আরও পড়ুন- কেমন রয়েছেন অজিঙ্কা রাহানে? পরের ম্যাচে খেলতে পারবেন কেকেআর অধিনায়ক? লেটেস্ট আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
হাতে পদ্মফুল, নৌকা চড়ে সুন্দরবনের নদী আর খাড়িতে ঘুরছেন এই প্রার্থী! কেন?
আরও দেখুন

সেই বৈভব যে আইপিএলে তাণ্ডব করবেন, তার আভাস দিয়েছিলেন নভজ্যোত সিং সিধু। বাস্তবেও প্রথম ম্যাচ থেকে তাই হল।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Sooryavanshi : ১০ কোটি টাকা তাঁর জন্য তুলে রেখেছিল রাজস্থান! ১৭টা বল খেলে বৈভব সূর্যবংশী যা করলেন, জমে গেল আইপিএল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল