TRENDING:

‘প্লে-অফ যথেষ্ট নয়...’! মরশুম শুরুর আগেই পন্থ-কে কড়া বার্তা এলএসজি মালিকের

Last Updated:

Rishabh Pant: টানা দুইবার তৃতীয় হওয়া দলটি গত মরশুমে নেমে যায় স্থানে। এরপর বড় সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। কেএল রাহুলকে ছেড়ে দিয়ে আইপিএল ২০২৫-এর আগে ২৭ কোটি টাকায় দলে আনা হয় ঋষভ পন্থকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএলে শুরুটা দারুণ হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম দুই মরশুমে প্লে-অফে পৌঁছে নজর কাড়লেও তৃতীয় বছরে দল ছন্দ হারায়। অধিনায়ক কেএল রাহুল ও মালিকপক্ষের মধ্যে মনোমালিন্যের জল্পনা ঘিরে দলটির পারফরম্যান্সে প্রভাব পড়ে। শেষ পর্যন্ত সেই মরশুমে প্লে-অফে উঠতে পারেনি এলএসজি।
এলএসজি
এলএসজি
advertisement

টানা দুইবার তৃতীয় হওয়া দলটি গত মরশুমে নেমে যায় স্থানে। এরপর বড় সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। কেএল রাহুলকে ছেড়ে দিয়ে আইপিএল ২০২৫-এর আগে ২৭ কোটি টাকায় দলে আনা হয় ঋষভ পন্থকে। তারকা উইকেটকিপার ব্যাটারকে নতুন অধিনায়ক করা হও। তবে নেতৃত্বে বদল এলেও ফলাফল বদলায়নি—২০২৫ সালেও দল সপ্তম স্থানেই শেষ করে।

নতুন মরশুমের আগে এলএসজি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর মতে, শুধু প্লে-অফে ওঠা যথেষ্ট নয়, এবার লক্ষ্য একটাই—ট্রফি জয়। তিনি বলেন, একটি দলের আসল পরিচয় তৈরি হয় শিরোপা জয়ের মাধ্যমে, তাই এলএসজিকে এবার চ্যাম্পিয়ন হতেই হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ঋষভ পন্থকেই সরাসরি এই বার্তা দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। একই সঙ্গে তিনি পন্থকে দল থেকে ছাড়ার জল্পনাও উড়িয়ে দেন। তাঁর মতে, গত মরশুমে একাধিক চোট সমস্যার কারণে পন্থের করার মতো খুব বেশি কিছু ছিল না।

advertisement

গত মরশুমের কিছু ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। চোট সমস্যা থাকা সত্ত্বেও প্রথম ছয় ম্যাচে চারটি জয় এসেছিল। এডেন নার্করাম ও মিচেল মার্শকে ওপেনিংয়ে নামানো সফল হয়। নতুন মুখ দীগ্বেশ রাঠিও ভালো পারফর্ম করেন। তবে বোলিং বিভাগে ঘাটতি ছিল, যা এবারে ঠিক করার চেষ্টা হয়েছে।

আরও পড়ুনঃ আইপিএলে কামব্যাক নিয়ে বড় আপডেট দিলেন প্যাট কামিন্স, জানিয়ে দিলেন কবে ফিরছেন এসআরএইচ তারকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!
আরও দেখুন

সবশেষে, গোয়েঙ্কা জোর দিয়েছেন দলগত পারফরম্যান্সে। তাঁর মতে, গতবার অনেকেই আলাদাভাবে ভালো খেললেও দল হিসেবে সাফল্য আসেনি। এবার সবাইকে একসঙ্গে খেলতে হবে। দলে প্রতিভার অভাব নেই, এখন প্রয়োজন সঠিক সমন্বয়। সেই সমন্বয়ই এলএসজি-কে প্রথম আইপিএল ট্রফির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘প্লে-অফ যথেষ্ট নয়...’! মরশুম শুরুর আগেই পন্থ-কে কড়া বার্তা এলএসজি মালিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল