TRENDING:

Player Thrown Out Of IPL Team: নাবালিকার ওপর শোষণ, আইপিএল দল থেকে বাইরে বার করে দিল যশ দয়াল

Last Updated:

Player Thrown Out Of IPL Team: আইপিএলের এই ক্রিকেটার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিতর্কিত ক্রিকেটার যশ দয়াল আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন না। আরসিবি-র ক্রিকেট পরিচালক মো বোবাত এই খবরটি নিশ্চিত করেছেন।
বিতর্কিত ক্রিকেটার যশ দয়াল আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন না
বিতর্কিত ক্রিকেটার যশ দয়াল আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন না
advertisement

ক্রিকবাজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বোবাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জল্পনা নিয়ে মুখ খুলেছেন৷

বোবাত জানিয়েছেন যে, যশ দয়াল ব্যক্তিগত সমস্যায় ভুগছেন এবং সেই কারণে এই মরশুমে তিনি আরসিবি দলের অংশ হবেন না। তবে, বোবাত এটাও স্পষ্ট করে দিয়েছেন যে যশ দয়ালকে আরসিবি দল থেকে বাদ দেওয়া হয়নি এবং তাঁর চুক্তি এখনও বৈধ রয়েছে।

advertisement

আরও পড়ুন – Harish Rana Update: চিকিৎসকরা হরিশ রানাকে নিয়ে উষ্মায়, মা পড়ছেন হনুমান চালিশা, বিজ্ঞান হারবে কি

এদিকে ২৫ ডিসেম্বর ২০২৫ বুধবারে জয়পুরের একটি বিশেষ পকসো আদালত ক্রিকেটার যশ দয়ালের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। তিনি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। জয়পুরের পকসো আদালত দয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন আইপিএলে খেলা এই ক্রিকেটার।

advertisement

জয়পুরের এক কিশোরী সাঙ্গানার সদর থানায় যশ দয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, যশ দয়াল তাঁকে ক্রিকেটে কেরিয়ার গড়ার প্রলোভন দেখিয়ে যৌন শোষণ করেছেন। নাবালিকার দাবি, দয়াল নিজেকে একজন প্রভাবশালী ক্রিকেটার হিসেবে উপস্থাপন করতেন। ক্রিকেট সংক্রান্ত সুযোগ ও ভবিষ্যতের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রভাবিত করতেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যানিংপূর্ব কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী প্রচার! আইএসএফকে কড়া বার্তা শওকত মোল্লার
আরও দেখুন

তার বিবৃতি অনুযায়ী, নির্যাতন যখন হয়েছিল তখন তিনি নাবালিকা ছিলেন। পরে তাকে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। শুনানির সময় যশ দয়ালের পক্ষে দাবি করা হয়েছিল, সব অভিযোগ মিথ্যে এবং সম্পর্ক হয়েছিল দুপক্ষের মতেই। প্রসিকিউশন ও ভুক্তভোগীর আইনজীবী আবেদনটির বিরোধিতা করেন। তারা বলেন, নাবালিকাদের ক্ষেত্রে সম্মতি প্রাসঙ্গিক নয় এবং প্রাথমিক প্রমাণ তাদের হাতে রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Player Thrown Out Of IPL Team: নাবালিকার ওপর শোষণ, আইপিএল দল থেকে বাইরে বার করে দিল যশ দয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল