ওপেনিং জুটিই দলকে দুর্দান্ত শুরু এনে দেয় এবং ম্যাচের গতিপথ নির্ধারণ করে। তাই আজ আমরা আপনাকে আইপিএল ২০২৬-এর সব ১০টি দলের ওপেনিং জুটি সম্পর্কে জানাবো। পাশাপাশি এটাও জানাবো, কোন দলের জুটি সবচেয়ে বিপজ্জনক এবং কোন দলের ওপেনিং জুটি সবচেয়ে দুর্বল হতে পারে। নিচে আইপিএল ২০২৬-এর সম্ভাব্য ১০টি ওপেনিং জুটি তুলে ধরা হলো—
advertisement
১. অভিষেক শর্মা-ট্রেভিস হেড (সানরাইজার্স হায়দরাবাদ): আইপিএল ২০২৬-এ সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনিং জুটি সবচেয়ে বিপজ্জনক হতে পারে। এই দুই ব্যাটসম্যান আগেও বিস্ফোরক শুরু এনে দিয়েছেন। ২০২৫ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪৬ রান তাড়া করতে গিয়ে তারা ১৭১ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।
২. বিরাট কোহলি-ফিল সল্ট (আরসিবি): এই জুটি দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক হতে পারে। কোহলি যেখানে ধৈর্য ধরে খেলেন, সেখানে সল্ট দ্রুত রান তোলেন এবং পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেন। ফলে এই জুটি ক্লিক করে গেলে এবারও আরসিবি ভালো পারফর্ম করবে।
৩. ফিন অ্যালেন-টিম সাইফার্ট (কেকেআর): এই দুই নিউজিল্যান্ড ব্যাটসম্যান বড় শট খেলার জন্য পরিচিত এবং টি-২০ বিশ্বকাপেও নিজেদের প্রমাণ করেছেন। কেকেআর সম্পূর্ণ নতুন এই ওপেনিং জুটি দিয়ে সকলকে চমকে দিতে পারে।
৪. বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস): এই দুই তরুণ ভারতীয় ব্যাটসম্যানও আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং বড় শট খেলতে সক্ষম। দুজনেই দারুণ ফর্মে রয়েছে। রাজস্থানের ভাগ্য অনেকাংশেই নির্ভর করবে এদের উপর।
৫. রোহিত শর্মা-কুইন্টন ডিকক (মুম্বই ইন্ডিয়ান্স): অভিজ্ঞ এই জুটি মুম্বাই ইন্ডিয়ান্সকে ভালো শুরু এনে দিতে পারে। এর আগেও মুম্বইয়ের হয়ে এরা ইনিংসের শুরু করেছেন। এবার বয়স বাড়লেও তারা যে এখনও ফুরিয়ে যাননি তা প্রমাণ করার লড়াই।
৬. সঞ্জু স্যামসন-আয়ূষ মাত্রে (চেন্নাই সুপার কিংস): এই জুটি ষষ্ঠ স্থানে থাকতে পারে। দু’জনেই বড় শট খেলার জন্য পরিচিত। টি-২০ বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন সঞ্জু আর দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতিয়েছেন আয়ূষ।
৭. এইডেন মার্করাম-মিচেল মার্শ (লখনউ সুপার জায়ান্টস): এই দুই ব্যাটসম্যান পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে সক্ষম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাও অনেক। নিজেদের দিনে দুজনেই ম্যাচ উইনার। তবে ফর্ম নিয়ে একটা সমস্যা থাকতে পারে।
৮. প্রভসিমরন সিং-প্রিয়াংশ আর্য (পঞ্জাব কিংস): এই জুটি বড় শট খেলতে পারে, তবে অভিজ্ঞতার অভাব রয়েছে। তবে ট্যালেন্টের অভাব নেই। ঝোড়ো ব্যাটিং করতে পারেন দুজনেই। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আরও একবার নিজেদের প্রমাণ করার লড়াই।
৯. শুভমান গিল-সাই সুদর্শন (গুজরাত টাইটান্স): এই জুটি তুলনামূলকভাবে কম আক্রমণাত্মক এবং টেস্ট ধাঁচের ব্যাটিং বেশি করে। তবে দলের মজবুত ভিত গড়ে দিতে দুজনেই সিদ্ধহস্তক। গুজরাতের ব্যাটিং অনেকাংশেই এদের উপর নির্ভরশীল।
১০. কেএল রাহুল-পাথুম নিশাঙ্কা (দিল্লি ক্যাপিটালস): এই জুটি সবচেয়ে দুর্বল হতে পারে। এই দুই ব্যাটসম্যানকে নিজেদের প্রমাণ করতে হবে। দিল্লি এদের নামালে তাদের সামনে বড় চ্যালেঞ্জ। রাহুলের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
