TRENDING:

East Bengal: মমতার হস্তক্ষেপে জট কাটল ইস্টবেঙ্গলের! যুবভারতীতেই আইএসএল-এর হোম ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড

Last Updated:

অতীতেও ইনভেস্টর সমস্যা মেটাতে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আইএসএল-এ মাঠ সমস্যা মিটল ইস্টবেঙ্গলের৷ যুবভারতীতেই আইএসএল-এর হোম ম্যাচগুলি খেলতে পারবে লাল হলুদ৷ এর জন্য মাঠের কোনও ভাড়া দিতে হবে না ইস্টবেঙ্গলকে৷ লাল হলুদ কর্তাদের এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

খরচ কমাতে যুবভারতীর পরিবর্তে কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলের হোম ম্যাচ আয়োজন করতে চায় ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা। ফেডারেশনকে তা জানিয়েও দেয়। সেই মতো সূচিও তৈরি হয়ে যায়। কিন্তু বিনিয়োগকারী সংস্থার এই সিদ্ধান্ত ভাল চোখে নেননি ক্লাব কর্তারা। যা নিয়ে ইস্টবেঙ্গলের অন্দরেই তৈরি হয় ক্ষোভ। ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার দূরত্ব বৃদ্ধি নিয়েও জল্পনা ছড়িয়েছিল৷

advertisement

ইনভেস্টরের খরচ কমাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন ক্লাব কর্তারা। এই মুহূর্তে ক্রীড়া দফতরের দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ই। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে যুবভারতীতে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ স্থানান্তরিত করতে চেয়ে বিনিয়োগকারী সংস্থার কাছে আবেদন করেছেন ক্লাব কর্তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
রাজসুখ ভুলে গ্রামগঞ্জে প্রচার, তমলুকের দীপেন্দ্র নারায়ণ এখন আগে তৃণমূল প্রার্থী, পরে রাজবাড়ির সদস্য
আরও দেখুন

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের আইএসএল৷ দীর্ঘ জটিলতার পর সংক্ষিপ্ত ফর্ম্যাটে আয়োজন করা হচ্ছে এবারের আইএসএল-এর৷ আইএসএল-এর প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন অস্কার ব্রুঁজোর ছেলেরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: মমতার হস্তক্ষেপে জট কাটল ইস্টবেঙ্গলের! যুবভারতীতেই আইএসএল-এর হোম ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল